Tuesday , 19 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

৪০ টাকায় আলু বিক্রি করবে টিসিবি

প্রতিবেদক
Newsdesk
November 19, 2024 8:36 pm

নিজস্ব প্রতিবেদক :

বাজার নিয়ন্ত্রণে নিয়মিত পণ্যের পাশাপাশি ৪০ টাকা কেজি দরে আলু বিক্রি করবে সরকারি বিপণন সংস্থা টিসিবি।

ঢাকার কারওয়ান বাজারে টিসিবি কার্যালয়ের সামনে বুধবার সকাল সাড়ে ৯টায় আলু বিক্রির কার্যক্রম উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

এদিন থেকে ঢাকার বিভিন্ন স্থানে ৫০টি ট্রাকে করে আলু বিক্রি হবে। একজন ক্রেতা তিন কেজি করে কিনতে পারবেন বলে টিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে চাল, পেঁয়াজ, তেলের পাশাপাশি আলুর দামও বেশ চড়েছে। খুচরায় প্রতি কেজি পুরনো আলু ৭০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু এখনও প্রতি কেজি ১০০ টাকার ওপরে।

টিসিবি ঢাকায় ৫০টি ট্রাকের পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলেও ২০টি ট্রাকের মাধ্যমে কম দামে পণ্য বিক্রি করবে।

ভোক্তা টিসিবির ট্রাক থেকে ১০০ টাকা লিটার দরে ২ লিটার ভোজ্যতেল, ৬০ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল কিনতে পারছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

হিজবুল্লাহর হামলায় ৫ ইসরায়েলি সেনা নিহত, আহত ১৯

আন্দোলনে আহতদের সুচিকিৎসায় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে : স্বাস্থ্য উপদেষ্টা

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

ঢাবির হলে ‘মদের আসর’ নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

লস এঞ্জেলেস-এ বাঙালি সংস্কৃতির দীপ্তি ছড়াচ্ছেন সৈয়দ এম হোসেন বাবু

রুহুল কবির রিজভী হাসপাতালে ভর্তি

ঢালাওভাবে প্রেস অ্যাক্রিডিটেশন বাতিল সংবাদমাধ্যমের স্বাধীনতার অন্তরায়: সম্পাদক পরিষদ

মাইলস্টোন ট্র্যাজেডিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩১

সাড়ে ১৫ বছর পর কারামুক্ত বিডিআরের ১৭৮ সদস্য

মিয়ানমারে সংঘাত: সীমান্তে চাষ–মাছ ধরা বন্ধ

প্রবল তুষারঝড়ে বিধ্বস্ত যুক্তরাষ্ট্র, দুই হাজার ফ্লাইট বাতিল