শুক্রবার , ৬ ডিসেম্বর ২০২৪ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সংস্কার করে দ্রুত নির্বাচনে যেতে হবে: খন্দকার মোশাররফ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৬, ২০২৪ ৬:৩৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘সংস্কার করে এই সরকারকে দ্রুত নির্বাচনের দিকে যেতে হবে। তাদের নির্বাচন পদ্ধতি সংস্কারের বিষয়ে অগ্রাধিকার দেওয়া উচিৎ। এরপরই দ্রুত রোডম্যাপ ঘোষণা করতে হবে।’

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এই দাবি করেন।

খন্দকার মোশাররফ বলেন, ‘আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয়, অবৈধভাবে আশ্রয় নিয়েছে। তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে সেটাই স্বাভাবিক।’

দেশের প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান খন্দকার মোশাররফ।

তিনি বলেন, ‘ঐক্যবদ্ধ হতে হবে সবাইকে, এর বিকল্প নেই। দল মত সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

তিনি আরও বলেন, ‘আপনারা দেখেছেন অর্থনীতিতে কিভাবে লুটপাট হয়েছে। একটা দেশে এটা কিভাবে হতে পারে? আজ আমরা দেখছি ষড়যন্ত্র চলছে। তারা চেষ্টা করবে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য।’

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মাইলস্টোনের ঘটনা পুঁজি করে আ.লীগ আবার পুনর্গঠিত হচ্ছে: হাসনাত

আন্দোলনের নামে মানবাধিকার লঙ্ঘন করছে বিএনপি : ডিবি প্রধান

দেশে নতুন সংকট তৈরি হোক বিএনপি সেটা চায় না

সড়ক দুর্ঘটনায় অপরাধচিত্র সম্পাদকের স্ত্রীর মৃত্যু

অপরাধীদের হাতে লুটের অস্ত্র, নির্বাচনের নিরাপত্তা ঘিরে বড় শঙ্কা

কঙ্গোতে বাংলাদেশি শান্তিরক্ষীরা নিরাপদে আছেন: আইএসপিআর

আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

ডিসিদের ১৭২৯ প্রস্তাব, সবচেয়ে বেশি স্বাস্থ্য খাতে

সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচনের আয়োজন সম্ভব নয়: সিইসি

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক, চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান