Wednesday , 6 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের ‘পিস্তল’ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
November 6, 2024 5:54 pm

নিজস্ব প্রতিবেদক :
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধারের দাবি করেছে তেজগাঁও থানা-পুলিশ। বুধবার রাজধানীর মনিপুরী এলাকা থেকে ওই পিস্তল উদ্ধার করা হয়।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। তিনি বলেন, ‘রাজধানীর মনিপুরী এলাকা থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের লাইসেন্স করা পিস্তল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে তেজগাঁও থানা-পুলিশ।’

জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে ঘটে যাওয়া হত্যার ঘটনায় যেসব মামলা দায়ের হয়েছে, তার অনেকগুলোতে আসাদুজ্জামান খান কামাল আসামি। বিগত সরকারের যেসব মন্ত্রী-এমপিদের খোঁজ মিলছে না তাদের মধ্যে তিনিও একজন। তবে কিছুদিন আগে আসাদুজ্জামান খান কামালকে কলকাতার একটি পার্কে দেখার খবর নিয়ে শোরগোল ওঠে। তবে তার বৈধভাবে দেশ ছাড়ার কোনও তথ্য পুলিশের হাতে নেই বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে গত ২৫ আগস্ট সব বৈধ লাইসেন্সকৃত অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-৪-এর সিনিয়র সহকারী সচিব মো. জহিরুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিগত ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে চলতি বছরের ৫ আগস্ট পর্যন্ত যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামরিক জনগণকে দেওয়া হয়েছে তাদের প্রদানকৃত লাইসেন্স স্থগিত করা হলো এবং তাদেরকে আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এতে আরো বলা হয়, অস্ত্র আইন ১৮৭৮ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

সর্বশেষ - জেলার খবর