Sunday , 27 October 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

পুলিশের সাবেক ডিসি মশিউরসহ ৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

প্রতিবেদক
Newsdesk
October 27, 2024 9:24 pm


নিজস্ব প্রতিবেদক :

ডিবির লালবাগ জোনের সাবেক উপপুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান ও এডিসি মোস্তফা কামালসহ ৫ জনের বিরুদ্ধে মারধর ও হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর মীর আশরাফ আলী আজমকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে এই মামলা হয়।

রোববার (২৭ অক্টোরব) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরোবিয়া খানমের আদালতে মামলা দায়ের করেন সাবেক কাউন্সিলর নিজেই।

মামলার অন্য আসামিরা হলেন, ডিবির কোতোয়ালি জোনের সাবেক এডিসি ইয়াসির আরাফাত, লালবাগ জোনের পুলিশ পরিদর্শক শের আলম ও পুলিশের উপপরিদর্শক (এসআই) পলাশ চৌধুরী দীপন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর আশরাফ আলী আজম জবানবন্দিতে আদালতকে বলেন, এডিসি মোস্তফা কামাল আমার ওপর পাশবিক নির্যাতন করেছে। আমার কোমরের হাড় ভেঙে ফেলেছে। দোষ ছিল আমি বিএনপি করি। আমি এর বিচার চাই।

আদালত শুনানি শেষে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অভিযোগটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জহির রায়হান জসিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আরজিতে বলা হয়, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২০২৩ সালের ২৭ জুলাই বাদী সাবেক কাউন্সিলর আশরাফ আলী আজম ঘুমন্ত থাকা অবস্থায় ডিবি লালবাগ জোনের তৎকালীন ডিসি মশিউর রহমান এবং এডিসি মোস্তফা কামালের নেতৃত্বে বাকি আসামিরাসহ ২০-২৫ জন ডিবি পুলিশ তাঁর বাসা ঘেরাও করে।

এরপর দারোয়ানকে মারধর ও গেটের তালা ভেঙে বাসায় প্রবেশ করে। বাসায় থাকা স্ত্রী ও ছেলে ব্যারিস্টার মীর মুহতাসিমের সামনে বাদী মীর আজমকে টেনে হিঁচড়ে বের করে। বাদী যেতে না চাইলে দুই তলা থেকে মারধর ও ধাক্কা দিয়ে সিঁড়িতে ফেলে দেয়।

এ সময় সাবেক কাউন্সিলর মীর আলী আজমের কোমরের হাড় ভেঙে যায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়ায় দীর্ঘ ৬ মাস চিকিৎসাধীন থেকে একটু সুস্থ হলেও এখনো স্বাভাবিকভাবে হাঁটতে অক্ষম বাদী।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

ভারত-বাংলাদেশে আন্দোলনের তুলনা তসলিমার, জবাব দিলেন দীপকে

সেন্টমার্টিনে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে : পরিবেশ উপদেষ্টা

আওতার মধ্যে থাকা সংস্কার ইসি নিজেই করে ফেলবে: সিইসি

সুবর্ণচরের নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

আফগানিস্তানে ভূমিকম্প: নিহত বেড়ে ২০, আহত ৩২০-এর বেশি

আরেক হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ সুবা নওগাঁ থেকে উদ্ধার

পুলিশ কর্মকর্তার ছেলেকে হত্যাএসআই শাহাদাৎ ৬ দিনের রিমান্ডে

স্ত্রীসহ সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের বিরুদ্ধে দুদকের মামলা

সাংবাদিককে গালাগাল টেকনাফের ইউএনওকে ওএসডির নির্দেশ : মন্ত্রিপরিষদ সচিব