Monday , 11 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

চাঁদ দেখা গেছে, কাল রোজা

প্রতিবেদক
Newsdesk
March 11, 2024 7:06 pm


নিজস্ব প্রতিবেদক :

দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রমজান শুরু। সোমবার বাদ এশা দেশের মসজিদে মসজিদে তারাবির নামাজের মধ্য দিয়ে শুরু হচ্ছে পবিত্র রমজান। ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা।

সোমবার বাদ মাগরিব ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সভা শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।

সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের আকাশে রমজানের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে চাঁদ দেখা কমিটি।

মুসলিম উম্মাহর কাছে রহমত, মাগফিরাত ও নাজাতের অমিয় বার্তা নিয়ে ফের এসেছে পবিত্র মাহে রমজান।

এদিকে, রাতে এশার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের মসজিদে মসজিদে আদায় হবে তারাবি নামাজ। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের জন্য দোয়া করা হবে। রোজা রাখতে শেষ রাতে সেহরি খাবেন মুসলমানরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সেই জেলা জামায়াত আমিরের ব্যাগে মিলল ৭৪ লাখ টাকা

মামুন, মানিক ও জ্যোতি ফের রিমান্ডে

জামিন পেয়েছেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে ভ্যাটবৃদ্ধি: প্রেস সচিব

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে এলেন বাপ্পা

‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’ : আসিফ নজরুল

শিক্ষা কমিশন হলেই শিক্ষাখাতের সকল সমস্যার সমাধান হবে না: শিক্ষা উপদেষ্টা

‎টেকনাফে শিক্ষক পরিবারের ওপর ভূমিদস্যুদের হামলায় গুরুতর আহত ৩ সহোদর : থানায় মামলা ‎

অপরাধীদের দমনে পুলিশকে রাজনৈতিক চাপের মুখে পড়তে হবে না: ভূমিমন্ত্রী

মানিকগঞ্জে সড়কে ঝরলো দুই তরুণের প্রাণ