Sunday , 16 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৮

প্রতিবেদক
Newsdesk
August 16, 2026 4:38 pm

অপরাধচিত্র প্রতিনিধি (গোপালগঞ্জ): গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যানসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৫ আগস্ট শনিবার রাতে যৌথবাহিনীর সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আটজনের মধ্যে পাঁচজনের নাম জানা গেছে। তারা হলেন- রিয়াজুল শেখ (১৬), মো. হামিম শেখ (১৮), মো. শিহাব শেখ (১৮), আল-আমিন শেখ (১৯) ও মো. শাহীন শেখ (১৭)।
পুলিশ সুপার মো. হাবীবুল্লা বলেন, ‘১৫ আগস্ট শনিবার উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের মিছিলের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে সাতজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।’
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১৫ আগস্ট শনিবার রাতে যৌথবাহিনীর সহযোগিতায় খুলনার খালিশপুর এলাকায় অভিযান চালায় কাশিয়ানী থানা পুলিশ। এ সময় নাশকতাসহ একাধিক মামলার আসামি কাশিয়ানী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান খাজা নেওয়াজকে খালিশপুরস্থ নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও বলেন, ১৬ আগস্ট রোববার গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ