Thursday , 25 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নীতি-নির্ধারকরা চাইলে ‘এমপি সমালোচনা’ স্পষ্ট করা হবে : আইনমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
January 25, 2024 4:47 pm


নিজস্ব প্রতিবেদক :

নীতি-নির্ধারকরা চাইলে ‘৬৪৮ জন সংসদ সদস্য (এমপি) রয়েছেন’ বলে যে আলোচনা চলছে- সংবিধানের সেই বিষয়টি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এখন যা হয়েছে সবকিছুই সাংবিধানিক হয়েছে বলেও জানান আইনমন্ত্রী।

মন্ত্রীকে প্রশ্ন করা হয়- বলা হচ্ছে সংসদে ৬৪৮ এমপি এখন।

এটা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে। মন্ত্রীরা যখন শপথ নেন তখন আগের মন্ত্রিসভা বাতিল হয়ে যায়। কিন্তু সংসদ সদস্যরা শপথ নিলেও আগের সংসদ বাতিল হয় না। সেক্ষেত্রে আইনের অস্পষ্টতা আছে বলে আপনি মনে করেন কি না। সেটি স্পষ্ট করার উদ্যোগ নেওয়া হবে কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ব্যাপারটা হচ্ছে সংবিধানে এখন যা আছে, সেভাবেই দেশ চলছে এবং এটা আজকে সংবিধানে সন্নিবেশিত করা হয়নি। এটা চতুর্দশ সংশোধনীতে সংযোজন করা হয়েছিল। এখন যে বিষয়টা নিয়ে আলাপ করা হচ্ছে, এটার বোধহয় খুব একটা গুরুত্ব নেই। তারপরও আমি বলবো, নীতি-নির্ধারকরা যদি মনে করেন এখানে কিছু আরও স্পষ্ট করার প্রয়োজন আছে, সেটা দেখা যাবে।
মন্ত্রী বলেন, এখন যা চলছে তা সাংবিধানিক নিয়ম অনুসারেই চলছে। সংবিধানের ১৪তম সংশোধনীর মাধ্যমে ১২৩, ১৪৮ ধারা সংযোজন করে সংসদ সদস্যদের বিষয় পরিষ্কার করা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, তবে এবার যেহেতু এমপিদের শপথ নেয়ার পর একাদশ এবং দ্বাদশ সংসদ সদস্যদের সংখ্যা নিয়ে নানান মন্তব্য শুরু হয়েছে, তাই বিষয়টি স্পষ্টীকরণের প্রয়োজন আছে কিনা সে বিষয়ে নীতিনির্ধারকরা সিদ্ধান্ত নেবেন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের রাজনীতি হচ্ছে মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি : প্রধানমন্ত্রী

অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে রেকর্ড

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

আগের চেয়ে স্বচ্ছ নির্বাচন হবে, মার্কিন রাষ্ট্রদূতকে সিইসি

চামড়া সিন্ডিকেটের বিরুদ্ধে র‍্যাবের কঠোর হুঁশিয়ারি

বন্যপ্রাণী রক্ষার সমন্বিতভাবে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

৬৪ ঘণ্টা পর এস আলম সুগার মিলের আগুন নিয়ন্ত্রণে

নিজ বাসায় ঝুলছিল মডেল তাসনিয়ার মরদেহ

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের নির্বাহী কমিটিতে এমপি ফজলুর রহমান

খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্যমন্ত্রী

১৫ বছর পর গণতন্ত্রে উত্তরণের সুযোগ পাচ্ছে দেশ: মির্জা ফখরুল