Monday , 2 December 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভারত থেকে আলু আমদানি বন্ধ

প্রতিবেদক
Newsdesk
December 2, 2024 12:51 pm

হিলি প্রতিনিধি :

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আবারও স্লট বুকিং বন্ধ করে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এ কারণে সোমবার (২ ডিসেম্বর) থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি বন্ধ থাকবে। ফলে পেঁয়াজসহ অন্যান্য পণ্য আমদানি স্বাভাবিক থাকলেও আলু আমদানি বন্ধ রয়েছে।

আলু আমদানি বন্ধের কারণে আলুর দাম কেজি প্রতি ৩ থেকে ৪ টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ভারতীয় বন্দরে আলুর পাইকারি মোকামে দাম ৬৪ থেকে ৬৫ টাকা।

অন্যদিকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করবে এমন খবরে মোকামে কেজি প্রতি পেঁয়াজের দামও বেড়ে গেছে। ভারতীয় পেঁয়াজ কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়ে ৮০ থেকে ৮৫ টাকা দরে বিক্রি হচ্ছে। হঠাৎ করে দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছেন বন্দরের আসা পাইকাররা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ভারতের পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশে আলু রপ্তানি না করার ক্ষেত্রে আলুবাহী ট্রাকের অনলাইন স্লট বুকিং বন্ধ রেখেছে।

হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসএম রেজা আহমেদ বিপুল বলেন, হঠাৎ করে আলু আমদানি বন্ধের কারণে এলসিকৃত আলু আমদানি না হলে ক্ষতির মুখে পড়বেন বন্দরের ব্যবসায়ীরা। আমরা আলু আমদানির জন্য প্রচুর পরিমাণ এলসি করে রেখেছি। আলু আমদানি না হলে এলসি করা টাকা, বুকিংকৃত টাকা নিয়ে আমরা টেনশনে আছি।

হিলি কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, বন্দরে আসা সকল কাঁচাপণ্য দ্রুত ছাড়করণসহ সকল সহযোগিতা করা হচ্ছে। চলতি সপ্তাহের শনিবার ও রোববার দুই দিনে হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় ৩২ ট্রাকে ৯২৩ টন পেঁয়াজ এবং ৬৬ ট্রাকে ২ হাজার ৩৫ টন আলু আমদানি করা হয়েছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বর্জ্যমুক্ত দেশ গড়ার আহ্বান পরিবেশমন্ত্রীর

সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না: রিজভী

সাতক্ষীরায় গৃহবধূ চন্দনা গুমের ঘটনায় স্বামী রবি গ্রেফতার: খুলবে কি নিখোঁজ রহস্য?

ভবনের ভেতরে দাহ্য পদার্থ, ছিল না ফায়ার সেফটি প্ল্যান

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

সাবেক ডিআইজি প্রিজন্স বজলুরের ৫ বছর কারাদণ্ড

শিক্ষার্থীদের সমকামিতায় প্রলুব্ধ করার অভিযোগে চিফ ইন্সট্রাক্টরের বিরুদ্ধে তদন্ত কমিটি

ট্রাম্প-হ্যারিসের অসম্ভবরকম হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত মিলছে

যুদ্ধবিরতি বিলম্বের জন্য হামাসকে দোষারোপ বাইডেনের

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ ৪ দাবি হিন্দু মহাজোটের