Friday , 3 January 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

নতুন বছরে বাঁধনের বিয়ে!

প্রতিবেদক
Newsdesk
January 3, 2025 1:29 pm

বিনোদন ডেস্ক :

গত বছর বেশ ব্যস্ত ছিলেন আজমেরী হক বাঁধন। তিনি বলেন, গত বছর আমি ক্যারিয়ার নিয়েও অনেক ব্যস্ত ছিলাম। রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ এবং সানী সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার’ সিনেমা দুটির কাজ শেষ হয়েছি। আশা করি নতুন বছরে সিনেমা দুটি মুক্তি পাবে। এ ছাড়া আরও দুটি নতুন সিনেমার কথা হয়েছে। সবকিছু ঠিক থাকলে এ বছর কাজ দুটি করব।

দীর্ঘদিন ধরে একাই রয়েছেন বাঁধন। তবে নতুন বছরে জীবনসঙ্গী খোঁজার ব্যাপারে অভিনেত্রী বেশ ইতিবাচক। বিয়ে প্রসঙ্গে বাঁধন বলেন, ‘ব্যক্তিগত জীবন নিয়ে যদি বলি তা হলে বলব পরিবার থেকে পাত্র খোঁজা হচ্ছে মনের মতো পাত্র পেলে বিয়ে করব। দোয়া করি নতুন বছরটা সবার ভালো কাটুক। সংস্কৃতি অঙ্গনে যে সংস্কার হচ্ছে এটির মাধ্যমে দারুণ এক সংস্কৃতি অঙ্গন গড়ে উঠুক।’

নতুন বছরে বাঁধনকে দেখা যাবে সানী সানোয়ারের ‘এশা মার্ডার’ সিনেমায়। ইতিমধ্যেই বেশ আলোচনায় রয়েছে সিনেমাটি। এতে বাঁধনের সঙ্গে আরও অভিনয় করেছেন পূজা ক্রুজ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বরখাস্ত কর্মীদের চাকরি ফিরিয়ে দিতে ট্রাম্প প্রশাসনকে মার্কিন আদালতের নির্দেশ

এই নির্বাচনে ৮০ ভাগ মানুষের সমর্থন নেই: জয়নাল আবদীন ফারুক

ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান, ব্যয় ১৭৪ কোটি টাকা

সাইফকে নিয়ে টানাটানি দীপিকা ও কারিনার

তেহরানে ইসরায়েলি হামলায় নিহতদের স্মরণে লাখো মানুষের শোকমিছিল

ইসিতে প্রথম দিনের আপিল শুনানি : ৫২ জনের মঞ্জুর

আবু সাঈদ হত্যাকাণ্ডের বিচার অন্তর্বর্তী সরকারের আমলেই হবে: আসিফ নজরুল

পবিপ্রবির ৮ হলের নাম পরিবর্তন

আগামীর নির্বাচন হবে পুলিশ বাহিনীর কলঙ্ক মোছার নির্বাচন: অতিরিক্ত আইজিপি

নাইক্ষ্যংছড়ি সীমান্তের ২৪০ পরিবারকে সরিয়ে নেয়ার নির্দেশ