শনিবার , ২৩ মার্চ ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সোমবার রাত ১১টায় সারাদেশে ‘ব্ল‍্যাক আউট’

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৩, ২০২৪ ২:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

গণহত্যা দিবস পালনের লক্ষ্যে সোমবার (২৫ মার্চ) রাত ১১টা ১ মিনিট সারাদেশে প্রতীকী ‘ব্ল‍্যাক আউট’ পালন করা হবে। তবে কেপিআই এবং জরুরি স্থাপনাসমূহ এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

শনিবার (২৩ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে গণহত্যা দিবসের বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়ে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে ২৫ মার্চ মুক্তিযুদ্ধ জাদুঘরে সকাল সাড়ে ১০টায় গণহত্যা দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সারা দেশে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এ ছাড়া স্কুল, কলেজ এবং মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি এবং বীর মুক্তিযোদ্ধাদের কণ্ঠে ২৫ মার্চ গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ঢাকাসহ সব সিটি করপোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রচার করা হবে। এছাড়াও দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী দেবেন।

১৯৭১ সালের ২৫ মার্চের রাতটি ছিল ভয়াবহতম একটি রাত। মানব ইতিহাসের জঘন্যতম গণহত্যায় সেই কালরাতে বর্বর পাকিস্তানি বাহিনী মেতেছিল উল্লাসে। ঢাকা শহর হয়েছিল ধ্বংসস্তূপ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ছয় দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার : ‘তিন-শূন্য বিশ্ব’ গড়ার আহ্বান

মার্কিন বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন চীনের নাগরিক

বাংলাদেশকে আবার গড়ে তোলার চেষ্টা করছেন তারেক রহমান : ফখরুল

বিএনপির মধ্যে চরম হতাশা বিরাজ করছে : হাছান মাহমুদ

চট্টগ্রামে ছিনতাইয়ের ২৯০ ভরি স্বর্ণ ঢাকায় উদ্ধার, সাবেক এএসআইসহ গ্রেপ্তার ৬

গাজীপুরের শ্রীপুরে কাঁঠালের বাম্পার ফলন

পালিয়ে আসা সেনাদের দুয়েক দিনের মধ্যে ফেরত নেবে মিয়ানমার: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্রীলংকা সিরিজের জন্য দেশ ছেড়েছে অনূর্ধ্ব-১৯ দল

কালিহাতীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

সারের সংকট নেই, কয়েক দিন পর বাংলাদেশই রপ্তানি করবে: শিল্পমন্ত্রী