Saturday , 12 April 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

কারাগারের ভিআইপি জোনে হামলার খবর বিভ্রান্তিমূলক : কারা অধিদপ্তর

প্রতিবেদক
Newsdesk
April 12, 2025 8:49 pm

নিজস্ব প্রতিবেদক :

‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শিরোনামে সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ভিডিওকে বিভ্রান্তিমূলক কন্টেন্ট বলে জানিয়েছে কারা অধিদপ্তর। এমন ভিত্তিহীন তথ্য প্রচারের প্রতিবাদ জানানো হয়েছে।

শনিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) মো. জান্নাত-উল ফরহাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।

এতে বলা হয়, অতি সম্প্রতি জনৈক ‘তৌফিক মারুফ জার্নাল’ নামে একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত ‘কেরানীগঞ্জ কারাগারের ভিআইপি জোনে হামলা’ শীর্ষক একটি বিভ্রান্তিমূলক ভিডিও কন্টেন্টের প্রতি কারা সদর দপ্তরের দৃষ্টি আকর্ষিত হয়েছে এবং এরূপ ভিত্তিহীন তথ্য প্রচারের বিপক্ষে কড়া প্রতিবাদ জানাচ্ছে।

কারা সদর দপ্তর সবাইকে দৃঢ়ভাবে জানাচ্ছে যে, এ ধরনের কোনো ঘটনা দেশের কোনো কারাগারে ঘটেনি এবং বাংলাদেশ জেল ভিআইপি বন্দিসহ সব বন্দির নিরাপত্তা নিশ্চিতে দৃঢ় প্রতিজ্ঞ।

সবার অবগতির জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়, নানাবিধ সীমাবদ্ধতার পরও কারা কর্তৃপক্ষ বন্দিদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় প্রস্তুতি ও সক্ষমতা কারা অধিদপ্তরের রয়েছে।

আরও বলা হয়, কারাগারের মতো সংবেদনশীল একটি প্রতিষ্ঠান সংক্রান্ত যে কোনো তথ্য প্রচারের পূর্বে এর সঠিকতা নিশ্চিত করার জন্য কারা অধিদপ্তর সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে ভিত্তিহীন ও উসকানিমূলক তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিশৃঙ্খলা এবং উদ্যোগ সৃষ্টিকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ জানাচ্ছে।

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

আপনার জন্য নির্বাচিত

প্রতারণা মামলায় কারাগারে হেলেনা জাহাঙ্গীর

আমার বিরুদ্ধে কত মামলা আছে নিজেও জানি না: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

মিয়ানমারে স্কুলে বিমান হামলা, ২০ শিশুসহ নিহত ২২

হামলা-মামলা-নির্যাতনেও হাসিনার কাছে মাথা নত করিনি: এ্যানি

প্রতিষ্ঠান প্রধানকে জোর করে পদত্যাগপত্র গ্রহণ করানো নিন্দনীয়

গোপালগঞ্জের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক: রিজওয়ানা হাসান

শরীয়তপুরে প্রেসক্লাবের সীমানাপ্রাচীর ভাঙার প্রতিবাদ, হামলায় হাত ভাঙল সাংবাদিকের

বন্যার আরও অবনিত, সিলেটে পানিবন্দি ১০ লাখ মানুষ

সিলেটে নিষেধাজ্ঞার কবলে বিএনপির সমাবেশস্থল