Saturday , 8 March 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি, বলিউড ছাড়ছেন প্রিয়াঙ্কা?

প্রতিবেদক
Newsdesk
March 8, 2025 3:38 pm

বিনোদন ডেস্ক :

মুম্বাইয়ের সম্পত্তি বিক্রি করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই খবর ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে।

মুম্বাইয়ে প্রিয়ঙ্কার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে। তার মধ্যে চারটি ফ্ল্যাট তিনি সম্প্রতি বিক্রি করেছেন বলে জানা যাচ্ছে।
গেল ৩ মার্চ প্রিয়াঙ্কা তার ফ্ল্যাটগুলো বিক্রি করেছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমের খবর। অন্ধেরির একটি বিলাসবহুল আবাসনে ফ্ল্যাটগুলো কিনেছিলেন প্রিয়াঙ্কা। তার সঙ্গে ছিল দু’টি গাড়ি পার্কিংয়ের জায়গা। মোট ১৬ কোটি ৭০ লাখ টাকায় বিক্রি হয়েছে সেগুলো।

অন্য দিকে, এর আগেও মুম্বাইয়ে তার ফ্ল্যাট বিক্রি করেছেন প্রিয়াঙ্কা। লোখণ্ডওয়ালায় একটি আবাসনে দু’টি পেন্টহাউস ছিল এই অভিনেত্রী। ২০২৩ সালে ৬ কোটি টাকায় বাড়ি দু’টি বিক্রি করে দেন। তার আগে ২০২১ সালেও ভারসোভার দু’টি ফ্ল্যাট বিক্রি করেছিলেন তিনি।

এদিকে মুম্বাইয়ে একের পর এক সম্পত্তি বিক্রির খবরে প্রশ্ন উঠেছে, প্রিয়াঙ্কা কি বলিউডের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন। গত বছর একটি সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা দাবি করেছিলেন, বলিউডে এক সময় তিনি গোষ্ঠী রাজনীতির শিকার হয়েছিলেন। তাই সরে গিয়েছিলেন। তাই কি তিনি ভারতে একের পর এক সম্পত্তি বিক্রি করছেন?

২০১৮ সালে আমেরিকান পপ তারকা নিক জোনাসের সঙ্গে বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে থাকতে শুরু করেন প্রিয়াঙ্কা। উল্লেখ্য, ২০২১ সালে ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’র পর এখনও পর্যন্ত কোনও হিন্দি সিনেমাতেও তাকে দেখা যায়নি। সবকিছু মিলিয়ে প্রিয়াঙ্কার বলিউড ছাড়ার গুঞ্জন বেশ আলোচনায় ভক্তমহলে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন নয়: সালাহউদ্দিন

অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

নির্বাচনে বিদেশিদের চাপ প্রয়োগের অধিকার নেই: ইসি

রাজধানী ছাড়ছেন বিএনপির নেতাকর্মীরা

১১ জেলায় নতুন ডিসি

জয়পুরহাটে বিচারকের বাসায় ঢুকে হত্যার হুমকি, স্বর্ণালঙ্কার চুরি, থানায় মামলা

শর্ত ভেঙে ‘আওয়ামী লীগঘনিষ্ঠ’ উপাধ্যক্ষ নিয়োগ, প্রশ্নের মুখে পটুয়াখালীর ডিসি

ইসির প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ এনসিপিসহ ১৬ দল

শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলার জন্য ফিট শান্ত

গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী