Sunday , 29 March 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

১১ জেলায় নতুন ডিসি

প্রতিবেদক
Newsdesk
March 29, 2026 8:54 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব আমিনুল ইসলাম।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী—জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনা, অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুর, সরকারি প্রিন্টিং প্রেসের উপপরিচালক (উপসচিব) আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়া, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহেমদ জিয়াউর রহমানকে চাঁদপুরের জেলা প্রশাসক করা হয়েছে।

এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদী, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (সচিব) উপসচিব জনাব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাট এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপপ্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানের ডিসি নিয়োগ দিয়েছে সরকার।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ধর্ষকের বিচার সাত দিনেই দেখতে চাই: জামায়াতের আমির

বান্দরবানে নারী গুলিবিদ্ধ

কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই

কিংবদন্তি সুরস্রষ্টা আলম খান আর নেই

আল্লু অর্জুন গ্রেপ্তার, সিনেমা হলে নারী মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ‘পুষ্পা’ তারকা

সিরাজগঞ্জে রোড ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

নির্বাচনের প্রস্তুতির জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দেবে জামায়াত

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

আধুনিক অর্থনীতিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবদান রাখছেন : প্রধান উপদেষ্টা

শেয়ারবাজারে মূলধন বেড়েছে ৬ হাজার কোটি টাকা

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট