Friday , 27 March 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

অপতথ্য মোকাবিলায় স্বাধীন গণমাধ্যম গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রতিবেদক
Newsdesk
March 27, 2026 9:14 pm

ডেস্ক রিপোর্ট : 

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় স্থিতিশীলতা নিশ্চিত করতে বিশ্বাসযোগ্য যোগাযোগ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং স্বাধীন গণমাধ্যমের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, অপতথ্য মোকাবিলায় বৈশ্বিকভাবে একটি স্বাধীন ও পেশাদার গণমাধ্যম বা ‘চতুর্থ স্তম্ভ’ গড়ে তোলা অপরিহার্য।

স্থানীয় সময় শুক্রবার সকালে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ প্যানেল আলোচনায় বক্তৃতাকালে মন্ত্রী এসব কথা বলেন।

সম্মেলনের উদ্বোধনী পর্বে বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান, ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ, কমিউনিকেশন বিভাগের প্রধান বুরহানেত্তিন দুরান।
তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো একটি জনবহুল ও দ্রুত ডিজিটালায়নশীল দেশে ভুয়া ও বিভ্রান্তিমূলক তথ্য মোকাবিলার চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তিনি বলেন, পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনামলে জনগণকে নিয়ন্ত্রণ করতে তথ্যকে কৌশলগতভাবে বিকৃত ও ব্যবহার করা হয়েছিল।

মন্ত্রী বলেন, বর্তমান ডিজিটাল যুগে তথ্যপ্রাপ্তি এবং অবাধ তথ্য প্রবাহের মধ্যে একটি কার্যকর সমন্বয় অত্যন্ত জরুরি। তিনি উল্লেখ করেন, একটি নতুন ও লাগসই ফ্রেমওয়ার্ক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় রাষ্ট্রগুলোকে সহায়তা করবে।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পৃথিবীর অন্য দেশের কাছ থেকে এই বিষয়গুলো যেমন জানতে চায়, তেমনি আমাদের নিজস্ব অভিজ্ঞতা দিয়ে আমরা বৈশ্বিক জ্ঞানকে সমৃদ্ধ করতে আগ্রহী। এই যৌথ জ্ঞান বিশ্ব শান্তি ও সমৃদ্ধির জন্য কাজ করবে।

জহির উদ্দিন স্বপন বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা এবং মতপ্রকাশে বাধা সৃষ্টি করে– এমন আইন পর্যালোচনা করার মাধ্যমে একটি জবাবদিহিমূলক কাঠামো গড়ে তুলতে কাজ করছে।

বৈশ্বিক এই সম্মেলনে তথ্যের বিশৃঙ্খলার সমাধান প্রসঙ্গে তথ্যমন্ত্রী একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রস্তাব করেন। যেখানে অতিনিয়ন্ত্রণ ও নিয়ন্ত্রণহীনতা– উভয়কেই পরিহার করার কথা বলা হয়েছে।

তিনি কৌশলগত যোগাযোগের জন্য বিশ্বাসযোগ্যতা, গণতান্ত্রিক সহনশীলতা এবং বৈশ্বিক সহযোগিতা– এই তিনটি মূলনীতি তুলে ধরেন।

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন মানবিক বিষয়ে তুরস্কের সমর্থনের ভূয়সী প্রশংসা করেন।

জহির উদ্দিন স্বপন বক্তব্যের শেষে একটি অন্তর্ভুক্তিমূলক বৈশ্বিক যোগাযোগ কাঠামো গড়ে তোলার আহ্বান জানান, যেখানে উন্নয়নশীল দেশগুলোর কণ্ঠস্বর যথাযথভাবে প্রতিফলিত হবে।

প্যানেল আলোচনায় আরও অংশ নেন উত্তর সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী তাহসিন এরতুগরুলোগলু, সিরিয়ার তথ্যমন্ত্রী হামজা আল মুস্তাফা এবং কাজাখস্তানের সংস্কৃতি ও তথ্যবিষয়ক উপমন্ত্রী কানাত ঝুমাবায়েভিচ ইস্কাকভ।

 

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিলের রায় বহাল

সড়ক দুর্ঘটনায় অধ্যাপক ডা. শাখাওয়াত হোসেনের মৃত্যু

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান

পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে : প্রধান উপদেষ্টা

মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান চলবে ৪ থেকে ২৫ অক্টোবর : মৎস্য উপদেষ্টা

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

ডিসি, এডিসি ও ওসি প্রত্যাহার চান শিক্ষার্থীরা

অ্যাগ্রো প্রজেক্ট খুলে ৪০০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

সমাবেশস্থল যেন বিএনপির উৎসবের মঞ্চ

৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

নেত্রকোণাসহ পাঁচ জেলায় নেতা-কর্মীদের সাথে ভার্চুয়ালি সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী