মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

নতুন করে বাংলাদেশে আশ্রয় নিল বিজিপি সদস্যসহ ১১৬ জন

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৬:৩১ অপরাহ্ণ


কক্সবাজার প্রতিনিধি :

আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের মধ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মোট ২৩১ জন সদস্য অস্ত্রসহ পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে থাইংখালি সীমান্ত দিয়ে মিয়ানমারে ১১৪ জন বিজিপির সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে। পরে তাদেরকে বিজিবির হেফাজতে নেওয়া হয়। অপরদিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্ত দিয়ে ঢুকে আরও ২ জন বিজিপি সদস্য।

এর মধ্যে বিজিপিসহ মিয়ানমার সরকারের অন্যান্য বাহিনীর সদস্যও রয়েছেন। এর আগে এসেছেন ১১৫ জন।

আজকে এখন পর্যন্ত ১১৬ জন বিজিবির হেফাজতে আছে। মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) মোট ২৩১ জন সদস্য এখন পর্যন্ত পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত আশ্রয় নেওয়া বিজিপির সদস্য সংখ্যা ছিল ১১৩। পরে আরও দুই স্থান থেকে ১১৬ জন বিজিপি সদস্য আশ্রয় নেওয়া হয়।

সকাল ৯টার দিকে মিয়ানমারের ছোঁড়া মর্টারশেল আঘাত হেনেছে ঘুমধুম বেতবুনিয়া বাজার সংলগ্ন ছৈয়দ নুর শিকদারের বসতঘরে। ভেঙে গেছে জানালার কাচের আয়না, ফাটল ধরেছে বাড়ির দেওয়ালে।

মিয়ানমার ইস্যুতে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিয়ানমারের অভ্যন্তরীণ ওই ঘটনাটি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

বিমানের ফ্লাইটে বোমা থাকার ভুয়া খবরের নেপথ্যে ‘পরকীয়া’: র‍্যাব

কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশ ভালো থাকবে: প্রধানমন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ

তেলের সবচেয়ে বড় সিন্ডিকেট পালিয়ে গেছে: বাণিজ্য উপদেষ্টা

আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ

শেখ হাসিনাকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের অভিনন্দন

আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি: এপিবিএন সদস্য পুলিশ হেফাজতে

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: মিলার

গণহত্যা ও জনবিরোধী রাজনীতিতে থাকার প্রমাণ পেলে পুরস্কার বাতিল