Monday , 4 March 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

রমজানে ৫০ লাখ পরিবারকে চাল দেয়া হবে: খাদ্যমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
March 4, 2024 4:07 pm


নিজস্ব প্রতিবেদক :

খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পবিত্র রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন চাল বিতরণ করা হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্যবান্ধব কর্মসূচি ১ মার্চ থেকেই লিফটিং (ডিলারদের চাল উঠাতে) করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটি কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারকে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।

এতে বাজারে স্বস্তি ফিরবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।

২০ ফেব্রুয়ারি থেকে বস্তায় চালের দাম ও জাত লেখা থাকার সিদ্ধান্ত কার্যকর হয়েছে কিনা, এ প্রশ্নের জবাবে সাধন চন্দ্র বলেন, আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করব বলেছিলাম আর কার্যকর করব ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে। তখন বাজারে বোরোর নতুন চাল আসবে। যেসব চাল এখন বাজারে বস্তাবন্দি আছে এবং সিল মারা আছে, সেগুলোর প্যাকেট এখন আর কেউ পরিবর্তন করবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে, তখন থেকে এটি কার্যকর হবে।

ডিসিদের কাছে হালনাগাদ তথ্য আছে কিনা, জানতে চাইলে খাদ্যমন্ত্রী বলেন, ডিসি-মিল মালিকদের সঙ্গে মিটিং শুরু হয়েছে। ধান ও চালের জাতের যে নমুনা, সেটি তাদেরও সরবরাহ করা হচ্ছে। ধান গবেষণা ইনস্টিটিউট যে জাতগুলো দিয়েছে, আউশ, আমন ও বোরোতে কোন কোন জাত, কোনটি মোটা, মাঝারি ও সরু সেই জাত দিয়েছে, সেটি নিয়ে তাদের সঙ্গে কাজ করছি।

এছাড়া মজুদবিরোধী অভিযান অনেকাংশেই সফল হয়েছে। ডিসিদের কাছে আবেদন জানিয়েছি, নির্দেশনা দিয়েছি যাতে বস্তার গায়ে জাতের নাম লেখা নিয়ে যে পরিবর্তন এসেছে, সেটি বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারিতে অবাধ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের অঙ্গীকার প্রধান উপদেষ্টার

তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী

নটিংহ্যামকে হারিয়ে ফাইনালে ম্যানসিটি

সব ধরনের অপকর্মে জড়িত ছিলেন সাবেক মন্ত্রী কামরুল : ডিবি পুলিশ

‘১০০ টাকার বেশি ময়লা বিল নিলে লাইসেন্স বাতিল’

রমজানে কোনো পণ্যের সংকট হবে না: ভোক্তার ডিজি

ফজলুর রহমানের বক্তব্যে বিব্রত বিএনপি: প্রিন্স

পল্লী বিদ্যুৎ-এর বিল পরিশোধ সবচেয়ে সহজ বিকাশে

রাশিয়ার চেয়ে ইউক্রেনকে সামলানো ‘কঠিন’: ট্রাম্প

ওয়ালটনের নতুন ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন স্মার্টফোন ‘জেনএক্স২’ বাজারে