Tuesday , 15 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নাফ নদীর তীরে যুবকের মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Newsdesk
September 15, 2026 12:44 am

আব্দুল্লাহ মুহাম্মদ হুবাইব: টেকনাফের হ্নীলার নাফ নদীর তীরে আবছার উদ্দিন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ তিনি উপজেলার হ্নীলা ইউনিয়নের আলীখালী গ্রামের ইসমাইলের ছেলে।  মঙ্গলবার (১৪সেপ্টেম্বর) দুপুরে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার সংলগ্ন বিজিবির সীমান্ত সুইচ গেটের পাশ থেকে টেকনাফ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে বিজিবি সুইচ গেট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত যুবকের ছোট ভাই জুনাইদের সাথে যোগাযোগ করলে সে জানান — “আমার বড় ভাই হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং এলাকার রফিকের খামারে গত দেড় মাস ধরে চাকরি করে আসছিল।কিন্তু আমারা আজ সকালে হঠাৎ জানতে পারি তাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ এখনো আমরা জানতে পারিনি”।

টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) ইমন দত্ত জানান, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে এবং এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - জেলার খবর