মঙ্গলবার , ৫ ডিসেম্বর ২০২৩ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৯

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ৫, ২০২৩ ৫:৩৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক

সারদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৬৬৯ জন।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৬৯ জন। এর মধ্যে ঢাকা সিটির ১২৪ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৪৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৬৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৫৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১০ হাজার ৭৫১ জন। মারা গেছেন ১ হাজার ৬৩৯ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৭ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯২ জন।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সিজনাল নেই, সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। গত বছর ডেঙ্গুর প্রকোপ জুন মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু চলতি বছর মে মাস থেকেই আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সিটি করপোরেশনে পক্ষ থেকে সব জায়গায় প্রচার-প্রচারণা চালাতে হবে। একই সঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

ঢাকার দুই সিটি করপোরেশন বছরব্যাপী নানা উদ্যোগ নিলেও কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেনতনা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

নিহত ফায়ার ফাইটার নয়নের বাড়িতে শোকের মাতম, দিশেহারা মা-বাবা

রায়পুরা উপজেলা নির্বাচন স্থগিত

সরকারকে ব্ল্যাকমেইল করার চেষ্টা গণতন্ত্রবিরোধী: দুদু

ইন্টারনেট নিয়ে এই নতুন সিদ্ধান্ত গ্রাহকের ওপর কী প্রভাব ফেলবে

ফিল্ম ক্লাবের নির্বাচনে কার্যনির্বাহী পরিষদে সদস্য পদে বিজয়ী হয়েছেন জাহাঙ্গীর সিকদার

সাদিক অ্যাগ্রোর ইমরানসহ ৭ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এর গেজেট প্রকাশ

বাঁকখালী নদী দখলমুক্ত করা হবে: নৌ-পরিবহন উপদেষ্টা

গাজায় গণহত্যা বন্ধ করতে বিশ্ব নেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা

ওয়ালমার্টের অর্ডার বাতিল: আপাতত ‘অবজারভেশনে’ পোশাক উৎপাদকরা