Tuesday , 4 February 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. ক্রীড়াঙ্গন
  10. খুলনা
  11. খেলাধুলা
  12. গাইবান্ধা
  13. গাজীপুর
  14. চট্রগ্রাম
  15. চাকরি

ঢাকায় গোলাপি রঙে কাউন্টার পদ্ধতিতে চলবে ২১ পরিবহন

প্রতিবেদক
Newsdesk
February 4, 2025 4:03 pm

নিজস্ব প্রতিবেদক :

আগামী ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে ২১টি পরিবহন কোম্পানির মাধ্যমে রাজধানীর আবদুল্লাহরপুর থেকে ‘কাউন্টার পদ্ধতির’ বাস চলাচল উদ্বোধন করা হবে। মোট দুই হাজার ৬১০টি গাড়ি এই কাউন্টার পদ্ধতিতে চলাচল করবে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাংলামটরে সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাইফুল আলম ।

তিনি জানান, যাত্রী কাউন্টার থেকে টিকেট কেটে বাসে উঠবেন। আর সবগুলো বাস একই রঙের (গোলাপি) হবে।

সাইফুল আলম জানান, গত বছর ১৯ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টার সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।

ওই সভায় সিদ্ধান্ত হয় যে, গাড়ির মালিকরা গাড়ি চালকদের সঙ্গে ট্রিপ ভিত্তিক চুক্তি না করে পাক্ষিক এবং মাসিক ভিত্তিতে চুক্তি সম্পাদন করতে হবে। টিকেট কাউন্টারভিত্তিতে চালকরা গাড়ি চালাবেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার লক্ষে আমরা ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি প্রাথমিকভাবে আব্দুল্লাহপুর হয়ে যে সব গাড়ি ঢাকা মহানগরীতে চলাচল করে এমন ২১টি পরিবহন কোম্পানির গাড়ি কাউন্টার পদ্ধতিতে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি।

রাজধানীতে বাস স্টপেজ স্থাপনে দখলদারিত্বের শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, সরকারি নির্দেশে যাত্রীদের ভোগান্তি কমাতে ভাড়া নির্ধারণ হবে। একই সঙ্গে ভাড়া বৃদ্ধি হতে পারে দেশের জাতীয় বাজেট অনুসারে।

দলবেঁধে ধর্ষণ: সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন পুলিশ কর্মকর্তাদলবেঁধে ধর্ষণ: সাংবাদিকদের প্রশ্ন এড়ালেন পুলিশ কর্মকর্তা
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম এ বাতেন, কোষাধ্যক্ষ এ এস এম আহম্মেদ খোকন, দপ্তর সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বেনাপোলে আলোচিত রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার আটক

দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের বিকল্প নেই: শামসুজ্জামান দুদু

নতুন ভিসানীতির অনুমোদন দিল সরকার

পাবনায় বাস-অটোরিকশার সংঘর্ষে শিশুসহ নিহত ৫

পাণ্ডুলিপি যাচাইয়ে পুলিশের প্রস্তাব হাস্যকর: সংস্কৃতি উপদেষ্টা

পুঁজিবাজারে শৃঙ্খলা অক্ষুণ্ন রাখার আহ্বান ডিবিএর

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন আইজিপি

ময়মনসিংহে চাঞ্চল্যকর রাজু হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

সন্ত্রাসী-অপরাধীরা যাতে সীমান্ত দিয়ে পালাতে না পারে: বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ বছরের দুঃশাসনের পুনরাবৃত্তি আর না হোক, ট্রাইব্যুনালে মাহমুদুর রহমান