Thursday , 7 November 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে বড় পরিবর্তন হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
November 7, 2024 8:30 pm


কূটনৈতিক প্রতিবেদক :

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কে বড় কোনো পরিবর্তন হবে বলে মনে করেন না পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের স্পেকুলেট করার প্রয়োজন নেই। আমরা দুই-তিন মাস দেখি। দুই মাস সময় তো আছে। তারপর তারা দায়িত্ব ও পদক্ষেপ নেবেন। তিনি তো বলেননি যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করবেন বা খারাপ করবেন। তিনি কিছুই বলেননি।’

উপদেষ্টা আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক শুধু দলের ভিত্তিতে নয়। আমাদের সঙ্গে যেসব বিষয় নিয়ে বাইডেন প্রশাসনের আলাপ চলছিল বা তাদের যা চাওয়া ছিল বা আলোচনা চলছিল, সেগুলো এর আগের ট্রাম্প প্রশাসনের সঙ্গেও ছিল। কাজেই এটি বলা ঠিক হবে না যে ট্রাম্প প্রশাসন ও বাইডেন প্রশাসনের মাঝে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন হবে। এটি আমি মনে করি না। আমরা কয়েক মাস দেখি, তারপর যোগাযোগ প্রতিষ্ঠা করব।’

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

রেলওয়ের মহাপরিচালককে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে ‘পোষ্য সোসাইটি’র সংবাদ সম্মেলন

নারী দিবসে সম্মাননা পাচ্ছেন ৫ জয়িতা

বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের

বীরের মতো লড়লেন মিরাজ-আফিফ, অবিশ্বাস্য জয় বাংলাদেশের

আমিও বাজারে যাই, আমারও দুঃখ লাগে: অর্থ উপদেষ্টা

স্বপ্নের সহযোগিতায় গুলশানে অনুষ্ঠিত হল পো কার্নিভাল

মাদারীপুরে গৃহবধূকে গলা কেটে হত্যার ঘটনায় অন্ধ স্বামী আটক

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপত্রসংগ্রহ করলেন মিসেস শাহীন মোহাম্মদ

সোশ্যাল মিডিয়ায় নির্বাচন নিয়ে পোস্ট-মন্তব্য করতে পারবেন না পুলিশ সদস্যরা: সিআইডি প্রধান

জামায়াত একাত্তরের ভূমিকা মেনে নিয়েছে, দাবি আইনমন্ত্রীর

অবরোধ প্রতিরোধে মাঠে আওয়ামী লীগ