Thursday , 23 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুই পর্বে ইজতেমা করবেন জুবায়েরপন্থীরা

প্রতিবেদক
Newsdesk
January 23, 2025 4:03 pm

নিজস্ব প্রতিবেদক :

দুই পর্বে বিশ্ব ইজতেমা করবে শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীরা। প্রথম পর্ব ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি এবং দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি হবে।

আজ বৃহস্পতিবার এমনটি জানিয়েছেন জুবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘কয়েক দিনের মধ্যেই সরকার থেকে নতুন তারিখের প্রজ্ঞাপন জারি করা হবে।’

যদিও এর আগে, জুবায়েরপন্থীদের শুধুমাত্র এক পর্বের তারিখ নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে, মাওলানা সাদপন্থীদের ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছিল ৭ থেকে ৯ ফেব্রুয়ারি। পূর্বঘোষিত তারিখে সাদপন্থীদের ইজতেমা হচ্ছে না। এখন পর্যন্ত নতুন তারিখ নির্ধারণ করা হয়নি।

এদিকে, শুরায়ী নেজাম বা মাওলানা জুবায়েরপন্থীদের ইজতেমার প্রস্তুতি শেষ পর্যায়ে। এরই মধ্যে আসতে শুরু করেছেন বিদেশি মেহমানেরা।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত