মঙ্গলবার , ১২ ডিসেম্বর ২০২৩ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দেড় মাসে ২৭০ যানবাহনে অগ্নিসংযোগ

প্রতিবেদক
Newsdesk
ডিসেম্বর ১২, ২০২৩ ৭:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে বিএনপির ডাকা অবরোধ ও হরতালসহ নানান কর্মসূচি চলাকালে গত দেড় মাসে সারাদেশে ২৭০টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৮ অক্টোবর থেকে ১২ ডিসেম্বর ভোর ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দেওয়া আগুনে সারাদেশে ২৭০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে ১৬৮টি বাস, ৪৪টি ট্রাক, ২৩টি কাভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল রয়েছে।

শুধু ১১ ডিসেম্বর ভোর ৬টা থেকে ১২ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সাতটি অগ্নিসংযোগের খবর পায় ফায়ার সার্ভিস। এসব ঘটনায় ৬টি বাস ও ১টি পরিত্যক্ত প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান শাহজাহান শিকদার।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলছিল। সমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে একদিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়; যা শেষ হয় গত ২ নভেম্বর। এরপর বিরতি দিয়ে দিয়ে দফায় দফায় অবরোধ ও হরতাল কর্মসূচি পালন করছি বিএনপি ও সমমনা দলগুলো।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভারত ছিল বিজয়ের মিত্র, এর বেশি নয়: আসিফ নজরুল

বিসিএসআইআরে ৬ কোটি টাকার বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ের টেন্ডারে অনিয়ম

নির্বাচন পেছানোর সুযোগ নেই : আইন উপদেষ্টা

সীমান্তের ওপার থেকে গুলি পড়ছে টেকনাফ স্থলবন্দরে, কার্যক্রম বন্ধ

দুর্যোগ মোকাবেলার চেয়ে প্রশমন বেশি গুরুত্বপূর্ণ: ত্রাণ উপদেষ্টা

আওয়ামী আমলে জলবায়ু প্রকল্পে ২১১০ কোটি টাকার বেশি দুর্নীতি: টিআইবি

ওয়ালটনে সপ্তাহব্যাপী হেপাটাইটিস-বি ভাইরাস টিকাদান কর্মসূচি পালিত

টিউলিপ ও পুতুলসহ ৭ জনের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক

শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

২৮ দিনে এলো ২৫ হাজার ৩৫৭ কোটি টাকার বেশি রেমিট্যান্স