শুক্রবার , ২৭ মার্চ ২০২৬ | ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পুলিশ হত্যাসহ সব অপরাধের আইন অনুযায়ী বিচার হবে: আইজিপি

প্রতিবেদক
Newsdesk
মার্চ ২৭, ২০২৬ ৮:৫৫ অপরাহ্ণ

রাজশাহী ব্যুরো : 

৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যাসহ সব প্রাণহানির ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

শুক্রবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদরদপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে আইজিপি বলেন, ওই সময় পুলিশসহ অনেক লোক মারা গেছেন। আইন অনুযায়ী প্রত্যেকটা ঘটনার তদন্ত ও বিচার হবে, আইনে যা হওয়ার তাই হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আইজিপি আলী হোসেন ফকির আরো বলেন, শান্তিপূর্ণ সভ্য সমাজ গঠনে নাগরিকদেরও আইন মানতে হবে। আমাদের তরুণরা কথায় কথায় রাস্তায় চলে আসে, অবরোধ করে, এট ঠিক না। এতে আমাদের সকলের ক্ষতি হয়। আমাদের সমাজে প্রচুর শিক্ষিত বেকার। অন্যদিকে দেশের বাইরে টাকা পাচার হওয়ায় ব্যাংকগুলোর খারাপ অবস্থা। তরুনরা মাদক ও ছিনতাইয়ে জড়িয়ে পড়ছে।

জ্বালানি তেল কালোবাজারি প্রসঙ্গে আইজিপি বলেন, দু-একটা পেট্রোল পাম্প থেকে তেল সংগ্রহ করে তা বাড়তি দরে বিক্রি করে খুব বেশি লাভ হয় না। এক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা উন্নত করতে হবে।

তিনি বলেন, ঢাকাসহ সব বিভাগীয় শহর স্মার্ট ও সেফ সিটিতে রূপান্তর করতে পুলিশের পক্ষ থেকে সরকারকে বলা হয়েছে। সেগুলোর প্রক্রিয়া চলছে।

এদিকে, জামিন পাওয়ার পরও আওয়ামী লীগ নেতাদের অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির দেওয়া একটি চিঠির বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে আইজিপি কোনো মন্তব্য করবেন না বলে জানান।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মিরাজের ফাইফার, পাকিস্তান অলআউট

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে হাসানুল হক ইনু

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

চট্টগ্রাম সিটি কলেজ অধ্যক্ষসহ ১০ শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে ছাত্রলীগ

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যায় নিরপেক্ষ তদন্ত চায় টিআইবি

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

বিপিএলে বরিশালের হয়ে খেলবেন ক্রিস গেইল

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রোববার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপ

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

খুনি মোশতাকের প্রতি ঢাবি অধ্যাপকের শ্রদ্ধা, তোলপাড়

তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা