সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

পোশাক কারখানায় নাশকতার উসকানিদাতা ছাত্রলীগ নেতা গ্রেফতার

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৯:১৫ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে নেত্রকোনার কেন্দুয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৯ সেপ্টেম্বর) পুলিশ সদরদফতর থেকে এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গার্মেন্টস সেক্টরে নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানিদাতা ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে গ্রেফতার করা হয়েছে। তার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জানা গেছে, ইশতিয়াক ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোশাক শ্রমিকদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন তিনি।

নেত্রেকোনার পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ জানান, রোববার (৮ সেপ্টেম্বর) রাতে তাকে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে গ্রেফতার করে পুলিশ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আবারও ‘বিধ্বংসী’ রূপে শাকিব খান!

আমরা সবাই এক পরিবারের সদস্য: প্রধান উপদেষ্টা

এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ দেবেন: মির্জা ফখরুল

আলোচিত ‘ক্যাসিনো ব্রাদার্স’ এনু-রূপনের ৭ বছরের কারাদণ্ড

শেখ হাসিনা আমাদের ওপর একটি ফিটনেসবিহীন রাষ্ট্র চাপিয়ে দিয়ে গেছে: নাহিদ

সাবেক সংসদ সদস্য সাদেক খান ও গোলাম ফারুকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু

প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

শিরোপা নয়, বাটলারের ‘নজর’ মেয়েদের ভবিষ্যতে

অনলাইন জুয়ার অ্যাপস শতভাগ বন্ধ করা হবে: পলক

স্থানীয় সরকার প্রতিনিধিদের সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর