মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি বিশ্বব্যাংকের

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশকে দুই বিলিয়ন ডলারের বেশি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক নতুন সহায়তার প্রতিশ্রুতি দেন।

আবদুলায়ে সেক বলেন, সরকারের সংস্কার, বন্যার প্রতিক্রিয়া, উন্নত বায়ুর গুণমান এবং স্বাস্থ্যের জন্য বিশ্বব্যাংক এই অর্থ বছরে প্রায় ২ বিলিয়ন ডলারের নতুন অর্থায়ন জোগাড় করতে পারে। আমরা যত দ্রুত সম্ভব এবং যতটা সম্ভব আপনাকে সমর্থন করতে চাই। ব্যাংকটি দেশের গুরুত্বপূর্ণ আর্থিক প্রয়োজনে সহায়তা করবে।

এর আগে আর্থিক খাত সংস্কারে প্রায় একশ কোটি ডলার ঋণ সহায়তা দেয়ার ঘোষণা দেয় বিশ্বব্যাংক। গত ১২ সেপ্টেম্বর প্রায় একশ কোটি ডলার বাজেট সহায়তা চেয়ে বিশ্বব্যাংককে চিঠি দিয়েছে সরকার। দুই কিস্তিতে ৫০ কোটি ডলার করে এই অর্থ চেয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।

জানা যায়, সরকার একশ কোটি ডলারের বাজেট সহায়তা চাইলেও কী পরিমাণ পাওয়া যাবে, তা নির্ভর করবে দর-কষাকষির ওপর। এ ধরনের দর-কষাকষিতে নানা শর্ত থাকে। এসব শর্ত পূরণ করলেই অর্থ মেলে। মোটাদাগে, বহুজাতিক সংস্থাগুলোর শর্ত প্রায় একই রকম। এর মধ্যে অন্যতম শর্ত হলো রাজস্ব–ব্যাংক খাতসহ আর্থিক খাত সংস্কার, সুশাসন প্রতিষ্ঠায় আইনি সংস্কার, ভর্তুকি কমানো, করছাড় হ্রাসসহ বিভিন্ন খাতে বড় ধরনের সংস্কার করা।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

জানুয়ারিতে ৩ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা

ডিএমপি কমিশনারের সাথে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’

সুনামগঞ্জে সোর্স পরিচয়ধারীরা বেপরোয়া,গাজাসহ গ্রেফতার ২

রাষ্ট্র পুনর্গঠনে পিছিয়ে গেলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে: তারেক রহমান

রেড ক্রিসেন্টে অস্থিরতা, অনিয়ম ও সাংগঠনিক অদক্ষতার অভিযোগ চেয়ারম্যান ডা. মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে গড়ে উঠেছে সিন্ডিকেট

রিমান্ডে থাকা সেই পুলিশ কর্মকর্তা কাফী বরখাস্ত

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : সিইসি

আটপাড়ায় কিশোরকে পিটিয়ে আহত করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা