শনিবার , ২৫ অক্টোবর ২০২৫ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বাংলাদেশের রিজার্ভ বৃদ্ধিতে আইএমএফের প্রশংসা

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৫, ২০২৫ ১১:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : 

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধিকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শুক্রবার (২৫ অক্টোবর) হংকংয়ে আয়োজিত এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে আইএমএফ এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের উপ-পরিচালক থমাস হেলব্লিং বলেন, ‘রিজার্ভের সঞ্চয়কে আইএমএফ-সমর্থিত কর্মসূচির কেন্দ্রীয় লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়, বিশেষ করে যেহেতু দেশটি এখনো পেমেন্ট ভারসাম্যের চাপের সম্মুখীন হচ্ছে।’

তিনি বলেন, ‘পেমেন্ট ভারসাম্যের দুর্বলতা হ্রাস করতে রিজার্ভ বৃদ্ধির লক্ষ্য গুরুত্বপূর্ণ’। রিজার্ভ সঞ্চয়ে বাংলাদেশ ব্যাংকের এই সাফল্যকে বিশেষভাবে স্বাগত জানান তিনি।

থমাস হেলব্লিং জানান, ৫.৫ বিলিয়ন ডলার ঋণের শর্তাবলীর পঞ্চম পর্যালোচনার জন্য আইএমএফের একটি মিশন এ মাসেই বাংলাদেশ সফর করবে। ‘তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে এবং ফলাফল কী হয় তা এখনও দেখার বিষয়। মিশনটি মাঠপর্যায়ে কাজ করবে।’

তবে, এই পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংকের ঘোষিত বিনিময় হার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা- সেটিও আইএমএফ মূল্যায়ন করবে।

গত বছর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ১৯.৯৩ বিলিয়ন ডলার। আইএমএফের হিসাব পদ্ধতি অনুযায়ী, চলতি বছরের ১৬ অক্টোবর বাংলাদেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৭.৩৫ বিলিয়ন ডলার।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

কাশিমপুরে ফাঁসির ৩ আসামির পালানোর চেষ্টা, রশি-বেল্ট উদ্ধার

ট্রাসের ভুল ঠিক করতে আমাকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, বললেন ঋষি

‘সংস্কারের নামে নির্বাচন পেছানোর কোনো মানে হয় না’

গাজার আল শিফা হাসপাতালে অভিযান চলছে: ইসরায়েল

লাকী আখান্দের অপ্রকাশিত গান নিয়ে এলেন বাপ্পা

টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

টিসিবির জন্য এক কোটি লিটার সয়াবিন তেল কিনছে সরকার

ঢাকার খালগুলো দখল ও দূষণমুক্ত করতে একটি ওয়ার্কিং গ্রুপ গঠন

ভোটারবিহীন সরকার কখনোই জনকল্যাণমুখী হতে পারে না: রিজভী

৫ আগস্ট সরকা‌রি ছু‌টি ঘোষণার প্রাথ‌মিক সিদ্ধান্ত: সংস্কৃ‌তি উপ‌দেষ্টা

শহিদুল আলমকে ইসরায়েলের কারাগার থেকে মুক্ত করার চেষ্টা করছে সরকার