Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

বেইলি রোডে উন্নয়নকাজে অনিয়ম: ঠিকাদারকে শোকজ, গাইড ওয়াল ভেঙে পুনর্নির্মাণের নির্দেশ

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 9:47 pm

নিজস্ব প্রতিবেদক : 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৯ নম্বর ওয়ার্ডের বেইলি রোড এলাকায় ফুটপাত ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। সিডিউল অনুযায়ী মানসম্মত সামগ্রী ব্যবহার না করা এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীর অনুপস্থিতিতে রাতের আঁধারে ঢালাই কাজ করায় সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অনিয়ম করে নির্মিত ৯ মিটার দীর্ঘ গাইড ওয়াল অবিলম্বে ভেঙে ফেলে নতুন করে নির্মাণের নির্দেশ দিয়েছে সংস্থাটি।

সোমবার (৩ আগস্ট) ডিএসসিসির অঞ্চল-১-এর নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম জয় স্বাক্ষরিত এক স্মারকে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘DIC & AW (JV)’-কে আগামী ৩ কর্মদিবসের মধ্যে এই শোকজের জবাব দিতে বলা হয়েছে।

রাতের আকস্মিক পরিদর্শনে ধরা পড়ে অনিয়ম

ডিএসসিসি সূত্র জানায়, গত রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১০টায় ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বেইলি রোডস্থ ২৪ নম্বর বাংলোর সামনের চলমান উন্নয়নকাজ সরেজমিনে পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি দেখতে পান, অফিসার্স ক্লাব মোড় থেকে হেয়ার রোড পর্যন্ত অংশের ৯ মিটার গাইড ওয়াল নির্মাণে সিডিউল ও স্পেসিফিকেশন অনুযায়ী গুণগত মানের সামগ্রী ব্যবহার করা হয়নি।

এ ছাড়া সিটি করপোরেশনের কোনো দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী বা কার্য-সহকারীর উপস্থিতি ছাড়াই সম্পূর্ণ অননুমোদিতভাবে গভীর রাতে ঢালাই কাজ করা হচ্ছিল।

চুক্তি দলিলের গুণগত মান নিয়ন্ত্রণ শর্তাবলি (GCC Section: 3) অনুযায়ী প্রতিটি উন্নয়নকাজে নির্দিষ্ট মানসম্পন্ন সামগ্রী ব্যবহার করা বাধ্যতামূলক। অনিয়মের বিষয়টি নিশ্চিত হওয়ার পর চুক্তি দলিলের শর্ত (GCC Clause-27: Rejection of works) অনুযায়ী স্পেসিফিকেশনবহির্ভূত কাজটি অবিলম্বে বন্ধের নির্দেশ দেন ডিএসসিসি প্রশাসক। একই সঙ্গে পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ও চুক্তির শর্ত ভঙ্গের দায়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কারণ দর্শানোর প্রক্রিয়া শুরু হয়।

এ বিষয়ে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম জানান, নগরীর উন্নয়নকাজের মান বজায় রাখতে সিটি করপোরেশন কঠোর অবস্থানে রয়েছে।

তিনি বলেন, উন্নয়নকাজে যেকোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির বিরুদ্ধে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। কাজের গুণগত মান সুনিশ্চিত করতে এ ধরনের আকস্মিক নৈশ পরিদর্শন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - রাজনীতি