মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

বেনজীরের রিসোর্টে এনবিআরের অভিযান, মিলেছে বিপুল কর ফাঁকির প্রমাণ

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২১, ২০২৫ ৮:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জে পুলিশের আলোচিত-সমালোচিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় সেখানে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত ওই রিসোর্টে এই অভিযান চালানো হয়। গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহীসহ ১৫ সদস্যদের একটি টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে বিনিয়োগের নথি, আয়-ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ডডিস্কসহ যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম। যাতে বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণও মিলেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ব্যাপারে এনবিআরের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মো. ফজলে রাহী বলেন, ‘বেনজীর আহমেদের মালিকানাধীন সাভানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে তদন্ত ও অনুসন্ধানে সুনির্দিষ্টভাবে বিপুল পরিমাণ অঙ্কের কর ফাঁকির প্রমাণ পেয়েছি।’

তিনি আরও জানান, গোয়েন্দাদল কিছু দফতর থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। সবকিছু হাতে আসার পর বলা যাবে কী পরিমাণ অঙ্কের কর ফাঁকি হয়েছে।

উপপরিচালক বলেন, সব নথিপত্র পর্যালোচনা করে চূড়ান্ত প্রতিবেদন কর অফিসকে পাঠাব। পরে কর অফিস তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

২০২৪ সালের ৩১ মার্চ ‘বেনজীরের ঘরে আলাদীনের চেরাগ’ ও ৩ এপ্রিল ‘বনের জমিতে বেনজীরের রিসোর্ট’ শিরোনামে দুটি প্রতিবেদন প্রকাশ করে একটি জাতীয় দৈনিক। সেখানে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠে আসে।

গত ১৫ ডিসেম্বর পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী ও দুই মেয়ে চার মামলা করে দুদক। মামলায় বেনজীর পরিবারের বিরুদ্ধে ৭৪ কোটি ১৩ লাখ ৩৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়েছে।

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৫ মুসল্লির মৃত্যু

আনারের মৃত্যুর রহস্য উদঘাটনে দুই দেশ একযোগে কাজ করছে: পররাষ্ট্রমন্ত্রী

অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগের প্রস্তাব

এম এ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

বাইডেনের কথিত উপদেষ্টাকে সব শিখিয়েছেন সারওয়ার্দী: ডিবি হারুন

টিসিবির জন্য ২৪৬ কোটি টাকার তেল-ডাল কিনছে সরকার

বাংলাদেশি শ্রমিকদের জন্য সময়সীমা বাড়াবে না মালয়েশিয়া

সংস্কার কমিশনের সব প্রস্তাব বাস্তবায়ন করলে ইসির স্বাধীনতা খর্ব হবে: প্রধান নির্বাচন কমিশনার

বর্তমানে রেল চলাচলে হুমকির সৃষ্টি হয়েছে: রেলমন্ত্রী

রিজার্ভ বাড়ছে, অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা