Saturday , 5 September 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

প্রতিবেদক
Newsdesk
September 5, 2026 1:29 pm

অপরাধচিত্র প্রতিবেদন : বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশি নাগরিকদের কয়েকটি কর্মকাণ্ডের বিষয়ে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এ ভিসার আওতায় যুক্তরাষ্ট্রে গিয়ে কোন কোন কাজ করা যাবে না, তা স্পষ্ট করেছে দূতবাস।
৫ সেপ্টেম্বর শনিবার সকালে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি বার্তা প্রকাশ করেছে দূতাবাস।
বার্তায় বলা হয়েছে, সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত করার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়া বা ‘বার্থ ট্যুরিজম’ বি১/বি২ ভিসার আওতায় অনুমোদিত নয়।
এ ছাড়া ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থান করে কোনো মার্কিন নিয়োগকর্তা বা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে পারিশ্রমিক পাওয়ার উদ্দেশ্যে চাকরি বা কাজ করা যাবে না। একইভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ডিগ্রি বা একাডেমিক ক্রেডিট অর্জনের উদ্দেশ্যে পূর্ণকালীন পড়াশোনা করাও এই ভিসার শর্তের লঙ্ঘন।
মার্কিন দূতাবাস আরও জানিয়েছে, বি১/বি২ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পারিশ্রমিকের বিনিময়ে কর্মসংস্থানে যুক্ত হওয়াও অনুমোদিত নয়। তাই এ ধরনের ভিসায় ভ্রমণের আগে এর শর্ত ও বিধিনিষেধ সম্পর্কে যথাযথভাবে অবগত হওয়ার জন্য বাংলাদেশি নাগরিকদের সতর্ক করা হয়েছে।
এর আগে গত ২২ আগস্ট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্যও একই ধরনের সতর্কবার্তা দিয়েছিল মার্কিন দূতাবাস। ওই বার্তায় বলা হয়েছিল, নির্ধারিত পড়াশোনার সঙ্গে সামঞ্জস্যহীন কাজে যুক্ত হওয়া, ক্লাসে অনুপস্থিত থাকা, নিয়মিত শিক্ষা কার্যক্রম এড়িয়ে যাওয়া কিংবা নিজ শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে পড়াশোনা ছেড়ে দিলে শিক্ষার্থীর ভিসা বাতিল হতে পারে।
দূতাবাসের এসব সতর্কবার্তার মূল উদ্দেশ্য হলো, সংশ্লিষ্ট ভিসার শর্ত মেনে যুক্তরাষ্ট্রে অবস্থান নিশ্চিত করা এবং ভিসার অপব্যবহার এড়ানো।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জোট থেকে সরে এলো নাগরিক ঐক্য, এককভাবে মান্নার নির্বাচনের ঘোষণা

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সেবার মান বাড়ানোর নির্দেশ আইজিপির

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত : ২৫৫ ভোট পেয়েছেন

সীমানা পুনর্নির্ধারণে পেশাদারত্বের সঙ্গে নিরপেক্ষভাবে কাজ করছি: সিইসি

সাবেক নৌমন্ত্রী শাজাহান খান গ্রেপ্তার

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

খালেদা জিয়ার চিকিৎসা সম্ভব নয় বিদেশ থেকে চিকিৎসক এনে: ড্যাব

নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড, বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীতে চলছে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব

রামুর দুর্গম পাহাড়ে অস্ত্রের কারখানায় র‍্যাবের অভিযান: আটক ৪