Thursday , 23 May 2024 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

দুর্নীতি ও অনিয়মে সালাম মুর্শেদীসহ বাফুফের ৫ কর্মকর্তাকে শাস্তি দিলো ফিফা

প্রতিবেদক
Newsdesk
May 23, 2024 9:23 pm

নিজস্ব প্রতিবেদক :

দেশের ফুটবলে আবারও কালো দিন। অনিয়ম, দুর্নীতি থেকে বের হয়ে আসার চেষ্টার মধ্যেই এলো দুঃসংবাদ। পুরোনো অন্যায়ের শাস্তি পেলেন পাঁচ কর্মকর্তা। যাদের তিনজনই এখন সাবেক হয়ে গেছেন। তবে এবার যোগ হলো সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর নাম। যিনি কিনা ফিন্যান্স কমিটির চেয়ারম্যান।

নির্বাচিত নির্বাহী কমিটির প্রথম কেউ পেলেন ফিফার শাস্তি। তবে নিষেধাজ্ঞার হাত থেকে বাঁচলেও দশ হাজার সুইস ফ্রাঁ বা ১৩ লাখ টাকা দিতে হবে সাবেক ফুটবলার থেকে সংসদ সদস্য হওয়া সালাম মুর্শেদীকে।

আগেই নিষিদ্ধ হয়েছিলেন সাবেক সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। দু’বছর আগের শাস্তির সঙ্গে নতুন করে তিন বছর নিষিদ্ধ হয়েছেন। যোগ হয়েছে আর্থিক দণ্ডও। বিশ হাজার সুইস ফ্রাঁ বা ২৬ লাখ টাকা দিতে হবে তাকে।

বিদায় নেয়া সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশন্স ম্যানেজার মিজানুর রহমানের শাস্তির ধরনও একই। দু’বছরের নিষেধাজ্ঞার সঙ্গে তাদেরও ১৩ লাখ টাকা করে জরিমানা দিতে হবে। তবে সরাসরি শাস্তি পাননি স্টোর অফিসার ও ক্রয় কর্মকর্তা ইমরুল হাসান। তাকে সতর্ক করেছে ফিফা।

সংস্থার স্বাধীন এথিকস কমিটি দীর্ঘ প্রক্রিয়ার পর এই শাস্তি দিয়েছে। শুনানি, তথ্য বিশ্লেষণ, প্রমাণ দেয়ার সুযোগ- সব ধাপ অতিক্রম করে এ শাস্তি দেয়া হয়েছে। ফিফার এথিকস কমিটি নিশ্চিত হয়েছে ফিফার অনুদানের অর্থ ব্যয়ে ভুয়া বিল তৈরি, ভুয়া কাগজ তৈরি, অর্থ প্রদান বা প্রদানের চেষ্টা করা হয়েছে।

এথিকস কমিটির রায় ফিফার ওয়েবসাইটে প্রকাশের আগেই দোষীদের জানিয়ে দেয়া হয়েছে। তবে এ ক্ষেত্রে নীরব ভূমিকায় ছিল ফুটবল ফেডারেশন।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

সরকার নানা অজুহাতে নির্বাচন বিলম্বিত করতে চাইছে: ডা. জাহিদ

কোটা আন্দোলন : চট্টগ্রামে চার মামলায় আসামি ৭ হাজার

শান্তিপূর্ণ উপায়ে ভারত-পাকিস্তানের সংঘাত নিরসনের আহবান তারেক রহমানের

পদত্যাগের পর রাষ্ট্রপতিকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের বাইরে থেকেই হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ

তিন দেশে ইরানের নজিরবিহীন ড্রোন হামলা, বাজছে সাইরেন

দেশ এবং জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান

ঢাকায় নিযুক্ত হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিল ভারত

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ নেতার মৃত্যু