Saturday , 20 January 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

সিলেটে প্রাইভেটকার খাদে পড়ে ৪ ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রতিবেদক
Newsdesk
January 20, 2024 1:25 pm


সিলেট প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন মারা গেছেন। শুক্রবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১২টার দিকে উপজেলার বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নিজপাট লামাপাড়া গ্রামের জহুরুল মিয়ার ছেলে জুবায়ের আহসান (২৬), নিজপাট তোয়াসীহাটি গ্রামের রনদিপ পালের ছেলে নিহাল পাল (২৫), নিজপাট পানিহারাহাটি গ্রামের আরজু মিয়ার ছেলে মেহেদী হোসেন তমাল (২৪) ও নিজপাট জাঙ্গালহাটি গ্রামের হারুন মিয়ার ছেলে সুমন আহমদ (২৫) ৷ নিহতরা সবাই জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতাকর্মী ও স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা য়ায়, শুক্রবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটের সময় জৈন্তাপুর থেকে প্রাইভেটকার নিয়ে জাফলংয়ে যাচ্ছিলেন উপজেলা ছাত্রলীগের ৪ কর্মী ৷ ৪ নম্বর বাংলাবাজার এলাকায় পৌঁছালে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের নিচে পড়ে যায়।

দুর্ঘটনার বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ বলেন, নিহতরা সবাই তামাবিল স্থলবন্দরে যাচ্ছিলেন ৷ ৪নং বাংলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার নদীতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটে পাঠান ৷ সিলেটে নিয়ে যাওয়ার পথে আরও দুইজন মারা যান।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। পরে সেখান থেকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত

নতুন বছর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপির সরোয়ারকে সংসদে যাওয়া থেকে বিরত রাখতে জামায়াত প্রার্থীর করা আবেদনে আদেশ আগামীকাল

খেজুরের মূল্য নির্ধারণ রোববার

ঢাকা-গোপালগঞ্জ-ঢাকা রুটে চালু হলো ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন

কয়েক ঘণ্টার ব্যবধানে রাজশাহীতে দুই চিকিৎসক খুন

আলিফের বাম চোখের আলো ফিরবে না : মাহমুদা মিতু

বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারিতেই সব বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

শপিংমল থেকে ১৫৯ ভরি স্বর্ণ চুরির ঘটনায় গ্রেফতার ৩

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল