Thursday , 23 October 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কুমিল্লা
  7. ক্রীড়াঙ্গন
  8. খুলনা
  9. খেলাধুলা
  10. গাইবান্ধা
  11. গাজীপুর
  12. চট্রগ্রাম
  13. চুয়াডাঙ্গা
  14. জাতীয়
  15. জামালপুর

ভূমিসেবা স্বয়ংক্রিয়করণ যুগোপযোগী পদক্ষেপ : সিনিয়র সচিব

প্রতিবেদক
Newsdesk
October 23, 2025 6:08 pm

নিজস্ব প্রতিবেদক : 

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, ভূমি ব্যবস্থাপনা অটোমেশন বা স্বয়ংক্রিয়করণ বাংলাদেশের ভূমি প্রশাসনে এক যুগোপযোগী ও যুগান্তকারী পদক্ষেপ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট অটোমেশন প্রকল্প’-এর ওপর আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভূমি মন্ত্রণালয় দেশের প্রশাসনিক কাঠামোর একটি গুরুত্বপূর্ণ দপ্তর, যার লক্ষ্য আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করা।

সিনিয়র সচিব বলেন, জনসংখ্যা বৃদ্ধি ও জটিল ভূমি রেকর্ড ব্যবস্থার কারণে দীর্ঘদিন ধরে ভূমি খাত নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা নিরসনে প্রযুক্তিনির্ভর স্বয়ংক্রিয় ব্যবস্থা সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা শুধু নাগরিক সেবা সহজ করেনি, বরং দুর্নীতি ও দালালচক্রের দৌরাত্ম্য রোধেও কার্যকর ভূমিকা রাখছে। প্রযুক্তি ব্যবহারে সচেতনতা ও নিরাপত্তা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

পরে সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতির (জিপিএমএস) ওপর আলোচনা সভায় সিনিয়র সচিব বলেন, প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা ও ফলাফলভিত্তিক পরিচালনা নিশ্চিত করতে এই পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শরিফুল ইসলাম, মো. আব্দুর রউফ এনডিসি, সায়মা ইউনুস এনডিসি, মো. এমদাদুল হক চৌধুরী, মোহাম্মদ মাহফুজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১১৬ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন

চুয়াডাঙ্গায় গরমে জনজীবনে হাঁসফাঁস

ফেব্রুয়ারিতে নির্বাচন ধরে এগোচ্ছে বিএনপি, হাইকমান্ডের ‘মনিটরিংয়ে’ মনোনয়ন প্রত্যাশীরা !

জামালপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

দেশে আর ফ্যাসিবাদের পুনর্বাসন হবে না: হাসনাত আবদুল্লাহ

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা 

ছাত্রলীগের উত্তেজনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও ছালেহ শিবলী

‘আনোয়ারুল আজীমের মৃত্যু নিয়ে ভারত থেকে এখনও কিছু জানানো হয়নি’