Saturday , 10 October 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ

প্রতিবেদক
Newsdesk
October 10, 2026 5:58 pm

ফরিদপুর থেকে মিজানুর রহমান :

ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১০ অক্টোবর) সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে দেশের ১৮ কোটি মানুষের কাছে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ডের মাধ্যমে তা বাস্তবায়ন করা হয়েছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে।’

তিনি বলেন, ‘১৭ বছরে শেখ হাসিনা ও তার পরিবার দেশকে টুকরো টুকরো করে গেছে। সেখান থেকে দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা করছে বর্তমান সরকার। তৃণমূল পর্যায় থেকে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করতেই ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে।’

পরে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উদ্‌যাপন উপলক্ষ্যে জিআর চাল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এ সময় শামা ওবায়েদ বলেন, ‘এই সরকার সংখ্যালঘু শব্দে বিশ্বাস করে না। সবার সমান মর্যাদা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব। কোনোভাবেই স্বৈরাচারের দোসর বা কোনো গুপ্ত গোষ্ঠী যাতে দুর্গাপূজায় বিঘ্ন ঘটাতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফ এবং পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাইদুর রহমান বাবলু।

প্রশিক্ষণে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ, তথ্যের নির্ভুলতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের হাতে ল্যাপটপ দিয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি।

পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগরকান্দা উপজেলার ৬২টি পূজামণ্ডপে জিআর প্রকল্পের আওতায় প্রতিটি মণ্ডপে ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়।

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত