বুধবার , ২৩ জুলাই ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

মাইলস্টোন ট্রাজেডি : নিখোঁজ পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ২৩, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

স্বাস্থ্য মন্ত্রণালয় উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের পরিবারের সদস্যদের ডিএনএ নমুনা দেওয়ার অনুরোধ জানিয়েছে। যাদের নাম আহত বা নিহতদের তালিকায় নেই, তাদের পরিবারকে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে নমুনা দিতে বলা হয়েছে।

আজ বুধবার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান এক বিবৃতিতে এ অনুরোধ জানিয়েছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত শুধু একটি পরিবার ডিএনএ নমুনা দিয়েছে। সব পরিবারের সহযোগিতা পেলে দ্রুত ডিএনএ ম্যাচিংয়ের মাধ্যমে নিখোঁজদের শনাক্ত করা সম্ভব হবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিএমএইচ মর্গে বর্তমানে রাখা ছয়টি মরদেহ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রণালয়ের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে ইতিমধ্যে এসব মরদেহ থেকে ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে সিআইডি ল্যাবরেটরিতে ডিএনএ বিশ্লেষণ করা হবে।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন ৪ নভেম্বর

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

ঢাকা-৪ আসনের ফল হাইকোর্টে স্থগিত

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে, বাড়ছে শীতের তীব্রতা

স্বাস্থ্যসেবা দানকারীদের জন্য যুগোপযোগী বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের

হঠাৎ পদত্যাগ করলেন আইসিসির প্রধান নির্বাহী

পাচারকৃত অর্থ আসবে ওয়াশিংটনের কারিগরি সহযোগিতায়: অর্থ উপদেষ্টা

দিল্লিতে ভারী বৃষ্টি: ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত

কিয়েভে ছয় বিদেশি দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’

ইউটার্ন নেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে দলবল নিয়ে ছাত্রলীগ নেতার ‘মারধর’