মঙ্গলবার , ২৮ জানুয়ারি ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক: রেলওয়ে উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
জানুয়ারি ২৮, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

যাত্রীদের জিম্মি করে রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি অযৌক্তিক বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

তিনি বলেন, “রানিং স্টাফদের দাবি অনেকাংশেই পূরণ হয়েছে।”

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, “আমরা গতকাল রাত ১০টা পর্যন্ত তাদের সঙ্গে আলাপ করি। রেলের কর্মকর্তারা ছিলেন, শ্রমিক সংগঠনের নেতারা ছিলেন, পুলিশ ছিলেন। রানিং স্টাফদের দাবিগুলো এরই মধ্যে অর্থবিভাগে পাঠানো হয়েছে। অনেকাংশের পূরণ করা হয়েছে। কিছু দাবি এখনও বাকি রয়েছে।”

রানিং স্টাফদের উদ্দেশ করে উপদেষ্টা বলেন, “আলোচনার দ্বার খোলা আছে। তারা চাইলে আমরা আলোচনায় বসব।”

উপদেষ্টা বলেন, “যাত্রীদের জিম্মি করে কর্মবিরতি অযৌক্তিক। আন্দোলন না করে আলোচনার আহ্বান থাকবে। সরকারকে বাধ্য করে দাবি আদায়ের চেষ্টা করলে অন্য ব্যবস্থা নেওয়া হবে।”

অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত সমস্যার সমাধান না হওয়ায় কর্মবিরতি পালন করছেন রেলওয়ের রানিং স্টাফরা।

সোমবার রাত ১২টার আগে কমলাপুর থেকে ট্রেন ছেড়ে গেলেও মধ্যরাত থেকে শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা।

ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা। রেলের নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না।

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘আদালত বা সরকার নয়, আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ’

আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের প্রস্ততি চলছে: নির্বাচন কমিশন

শাহজালাল বিমানবন্দরে ভেঙে পড়ল কুয়েত এয়ার ওয়েজের প্লেনের দরজা

পরিচালকের বিরুদ্ধে আপত্তিকর আচরণের অভিযোগ অভিনেত্রীর

দেশে ইন্টারনেটে ২০ লাখ যুবকের কর্মসংস্থান হচ্ছে : আইসিটি প্রতিমন্ত্রী

নাফনদী থেকে নৌকাসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

আজ থেকেই ঢাকা কলেজের ঈদের ছুটি শুরু: শিক্ষামন্ত্রী

সজীব ওয়াজেদ জয়কে প্রধানমন্ত্রীর অবৈতনিক আইসিটি উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ

ডিসেম্বরে সারা দেশে ২৩৬০ অগ্নিকাণ্ড, আগুনে পুড়ে নিহত আট

ভারতের সহায়তায় নতুন ষড়যন্ত্র শুরু করেছে খুনি হাসিনা: গোলাম পরওয়ার