রবিবার , ১৭ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

রেলের ভাড়া কোনোভাবেই বাড়বে না: রেলমন্ত্রী

প্রতিবেদক
Newsdesk
মার্চ ১৭, ২০২৪ ৫:০৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

ঈদের আগে আগামী পহেলা এপ্রিল থেকে রেলওয়ের ভাড়া বাড়ছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করলেও এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম।

রবিবার (১৭ মার্চ) দুপুরে রেলমন্ত্রী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদের আগে কোনোভাবেই রেলের ভাড়া বাড়বে না। এমনকি নিকট ভবিষ্যতেও রেলের ভাড়া বাড়বে না।

মহাপরিচালক সরদার শাহাদাত আলীকে উদ্ধৃত করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ট্রেনে রেয়াতি সুবিধা প্রত্যাহার করে ভাড়ার হার সমন্বয় করা হবে। দীর্ঘদিন রেলের ভাড়া বাড়ানো হয়নি। জ্বালানিসহ অন্যান্য যন্ত্রাংশের দাম বৃদ্ধির ফলে রেলের পরিচালন ব্যয় বৃদ্ধি পেয়েছে। আয় বাড়ানোর লক্ষ্যে এখন যে ছাড় দেওয়া হচ্ছে, তা আর না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ বিষয়ে জিল্লুল হাকিম বলেন, তিনি (সরদার শাহাদাত আলী) কি সিদ্ধান্ত দেওয়ার মালিক না কি? আমি বলছি, এখন ভাড়া বাড়বে না। কখনও বাড়ার প্রয়োজন হলে আপনাদের (সাংবাদিকদের) সঙ্গে আলাপ করে পরিস্থিতি ব্যাখ্যা করে সাধারণ মানুষকে জানান দিয়ে তারপর আমরা চিন্তা করবো। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো কারণ নেই।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির মাঝামাঝি

ঈদে মুক্তির তালিকায় ‘ডার্ক ওয়ার্ল্ড’

নিয়োগ জালিয়াতি: লিয়াকত আলী লাকীসহ শিল্পকলার ২৪ জনের বিরুদ্ধে মামলা

এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো, নির্বাচন সুষ্ঠু হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

কিবরিয়া হত্যা মামলায় লুৎফুজ্জামান বাবরের জামিন

ইন্টারনেট প্যাকেজ নিয়ে বিটিআরসির নতুন নিয়ম

দেশের ৪৯ শতাংশ পানিতে ক্যানসারের জীবাণু : গবেষণা

কক্সবাজারে গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: বিপুল সরঞ্জাম উদ্ধার

বাংলাদেশে অবৈধ বিদেশিদের থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

লংমার্চের যাত্রা পথে ভৈরবে বিএনপির ৩ সংগঠনের পথসভা