বৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ নির্ধারণ

প্রতিবেদক
Newsdesk
অক্টোবর ২৪, ২০২৪ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর অনুমোদন করা হয়েছে। আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ-বৈঠকে আলোচনার মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ফলে বাংলাদেশ সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে। পাশাপাশি বাংলাদেশ সিভিল সার্ভিসের আওতাবহির্ভূত সকল সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রেও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারিত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত সংস্থার ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা প্রয়োজনীয় অভিযোজন সাপেক্ষে প্রযোজ্য হবে। প্রতিরক্ষা কর্মবিভাগসমূহ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ক্ষেত্রে স্ব স্ব নিয়োগ বিধিমালা বহাল থাকবে।

গত ১৪ অক্টোবর এ বিষয়ে গঠিত কমিটি সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ানোর বিষয়ে সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দেয়। সেদিন কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, সরকারি চাকরিতে পুরুষদের ক্ষেত্রে ৩৫ এবং নারীদের ক্ষেত্রে ৩৭ করার সুপারিশ করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

৫০ বছর ধরে বহু শিল্পকে লালন করা হচ্ছে, এখনও তারা শিশু: অর্থ উপদেষ্টা

জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের সংঘর্ষে নিহত ১, অস্ত্রসহ গ্রেফতার ২

সামাজিক যোগাযোগমাধ্যমে দুদকের কর্মকর্তাদের বিরুদ্ধে ‘অপপ্রচারের’ প্রতিবাদ

সাংবাদিক ইলিয়াসের বিচার শুরু

এনআইডি: সেবাগ্রহীতাদের পরামর্শ দিতে সেল গঠন ইসির

আরসার শীর্ষ কমান্ডারসহ ৪ রোহিঙ্গা বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার

কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন

বিশ্বে প্রথমবার নাইট্রোজেন গ্যাস প্রয়োগে মৃত্যুদণ্ড কার্যকর