বুধবার , ৩ জুলাই ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

সাড়ে ৩০০ কোটি টাকার সার কিনবে সরকার

প্রতিবেদক
Newsdesk
জুলাই ৩, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক :

সৌদি আরব ও রাশিয়া থেকে ৭০ হাজার টন সার কিনতে অনুমোদন দিয়েছে সরকার। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি ও ৩০ হাজার টন এমওপি সার রয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩৪৪ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকা।

বুধবার (৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের সঙ্গে বলেন, এবার প্রতি টন ডিএপি সারের দাম পড়বে ৫২৩ মার্কিন ডলার, যা আগে ছিল ৫১৯ মার্কিন ডলার। রাষ্ট্রীয় পর্যায়ে সৌদি আরব মালিকানাধীন ‘মা-আদেন’ প্রতিষ্ঠান এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এ সার আনা হবে। এ প্রতিষ্ঠানটি ৪০ হাজার টন ডিএপি সার দেবে।

অপরদিকে প্রতি টন এমওপি সারের দাম পড়বে ২৭৫ দশমিক ৫০ মার্কিন ডলার, যা আগে ছিল ২৮৯ দশমিক ৭৫ মার্কিন ডলার। এ দামে ৩০ হাজার টন এমওপি সার আনা হবে।

রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ও বিএডিসির মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এ সার আনা হবে বলে জানান সচিব।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে আরও আটটি দেশ

কেউ মারা গেছে কিনা সেই তথ্য আমাদের কাছে নেই: জেলা প্রশাসক

মানসিক অবসাদ কাটাতে পরিণীতির লড়াই

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো ৩ বাংলাদেশি

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে  আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

বিএনপির রংপুর বিভাগীয় জনসভায় চিড়া-মুড়ি-কম্বল নিয়ে আসতে শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা

সরকারের সিদ্ধান্তে সন্তুষ্ট তিতুমীরের শিক্ষার্থীরা, অবরোধ স্থগিত

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার রূপকল্প হচ্ছে জুলাই ঘোষণাপত্র : তথ্য উপদেষ্টা

রেফারির ভূমিকায় থাকবে নির্বাচন কমিশন : সিইসি

জবি শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু

আরেক হত্যা মামলায় গ্রেপ্তার ওসি আবুল হাসান, সাবেক ডিসি মশিউর ফের ৭ দিনের রিমান্ডে