মঙ্গলবার , ১০ ফেব্রুয়ারি ২০২৬ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

১২ ফেব্রুয়ারি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রতিবেদক
Newsdesk
ফেব্রুয়ারি ১০, ২০২৬ ৯:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১২ ফেব্রুয়ারি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

উপদেষ্টা আজ দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও উৎসবমুখর। সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের নির্বাচনের তিনটি নতুন বৈশিষ্ট্য এটিকে অন্যান্য নির্বাচনের তুলনায় অনন্য করছে। এগুলো হলো- সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন, তাদের প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, নির্বাচনে বডি ওর্ণ ক্যামেরা, সিসিটিভি, ড্রোন ইত্যাদি ব্যবহার করা হচ্ছে। তাছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) কর্তৃক প্রণীত ‘নির্বাচন সুরক্ষা অ্যাপ’ ব্যবহার করা হচ্ছে। প্রিজাইডিং অফিসার ও আনসার সদস্যরা নির্বাচনি সামগ্রী নিয়ে ভোটকেন্দ্রে গেলে এটি চালু করা হবে।

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ বলেন, নির্বাচন অনুষ্ঠানের ৪৮ ঘণ্টার কম সময় রয়েছে। তাই সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারে টহল বাড়াতে হবে।

তিনি বলেন, স্ট্রাইকিংয়ের ম্যাপ আগে থেকে নির্ধারণ করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন এমনভাবে হতে হবে যাতে ঘটনা ঘটলে দ্রুত সাড়া দেওয়া যায়।

তিনি আরো বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পাশাপাশি উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে হবে।

নির্বাচনে নিয়োজিত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনী উদ্দেশ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, আপনারা ঐতিহাসিক দায়িত্ব পালন করছেন। সেক্ষেত্রে যেন সবাই কোনো বিচ্যুতি ছাড়াই সঠিকভাবে দায়িত্ব পালন করে তা নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের সকল জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সশস্ত্র বাহিনী বিভাগ, বিজিবি ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার বৃহত্তর ফরিদপুর অঞ্চলের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বৃহত্তর ফরিদপুর অঞ্চলের নির্বাচনি প্রস্তুতি ভালো। বর্তমানে সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতিও ভালো রয়েছে। তিনি এসময় সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) লেফটেন্যান্ট জেনারেল (অব.) আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, এসআইএফ-এর মহাপরিচালক একেএম শহিদুর রহমান, কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক প্রমুখ।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

‘গণহত্যাকারী ও দোসরদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হলে জনগণ আইন হাতে তুলে নেবে’

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

সরকার এসেছে গিয়েছে, মানুষের কল্যাণ হয়নি: জামায়াত সেক্রেটারি

মির্জাগঞ্জে চেয়ারম্যান পদে আবু বকর সিদ্দিকীর হ্যাট্রিক

কেরানীগঞ্জে নানা আয়োজনে দুর্যোগ প্রশমন দিবস পালিত

মিয়ানমার থেকে ফের মর্টারশেল পড়ল বাংলাদেশে, সীমান্তে আতঙ্ক

নৈতিক শিক্ষার অভাবেই মাগুরায় এমন ঘটনা ঘটেছে: জামায়াত আমির

‘আসন সমঝোতা করে নির্বাচন করবে জামায়াতসহ ৮ দল’

ঈদে রাজধানীর নিরাপত্তায় ‘অক্সিলারি ফোর্সে’ ৪২৬ জনকে নিয়োগ 

বেগমগঞ্জে পাওনা টাকার দ্বন্দ্বে যুবককে ছুরিকাঘাতে হত্যা