Tuesday , 10 February 2026 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

ফের ভূমিকম্পে কেঁপে ‍উঠল দেশ

প্রতিবেদক
Newsdesk
February 10, 2026 8:59 pm

নিজস্ব প্রতিবেদক : 

সিলেটে রিখটার স্কেলে ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৩২ মিনিটের দিকে নগরীসহ আশপাশের এলাকায় এ কম্পন টের পাওয়া যায়।

আবহাওয়া অধিদফতর জানায়, বিকেল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট এলাকায়। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।

তাৎক্ষণিকভাবে এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পন অনুভূত হওয়ার পর আতঙ্কিত হয়ে অনেককে ঘর থেকে বেরিয়ে আসতে দেখা যায়। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

 

সর্বশেষ - জেলার খবর

আপনার জন্য নির্বাচিত