Sunday , 12 January 2025 |
  1. অনিয়ন ও দুর্নীতি
  2. অপরাধ
  3. অপরাধচিত্র বিশেষ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. কক্সবাজার
  8. কিশোরগঞ্জ
  9. কুড়িগ্রাম
  10. কুমিল্লা
  11. কুষ্টিয়া
  12. কৃষি ও প্রকৃতি
  13. ক্রীড়াঙ্গন
  14. খুলনা
  15. খেলাধুলা

২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি: আমির খসরু

প্রতিবেদক
Newsdesk
January 12, 2025 8:38 pm

নিজস্ব প্রতিবেদক :

২০২৫ সালেই নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার (১২ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবসহ একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ওই ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে আমির খসরু বলেন, বৈঠকে মূলত নির্বাচনী রোডম্যাপ নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি জানিয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ইইউ’র সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - জেলার খবর