বুধবার , ৬ মার্চ ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান হত্যা, গ্রেফতার ১

প্রতিবেদক
Newsdesk
মার্চ ৬, ২০২৪ ৯:১০ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি :

এসএসসি পরীক্ষার্থী বিপ্লব হাসান (১৫) হত্যা মামলায় কিশোর গ্যাংয়ের প্রধান আল আমিনকে (১৪) গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর উত্তরখান এলাকার হেলাল মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। নিহত বিপ্লব বকশিগঞ্জ উপজেলার কাবিল মিয়ার ছেলে।

র‌্যাব-১৪ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বিপ্লব হাসানকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামি আরিফ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে কিশোর গ্যাংয়ের প্রধান আল-আমিনের নাম উঠে আসে। পরে আরিফের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর উত্তরখান এলাকার হেলাল মার্কেট থেকে গ্রেফতার করে। পরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি ধর্মসভা শুনে বাড়ি ফেরার পথে দহেরপাড় এলাকায় ছুরিকাঘাত করে চরশিমুলচূড়া এলাকার আরিফ, মোখলেসসহ তার কয়েকজন বন্ধু। পরে গুরুতর আহত অবস্থায় বিপ্লবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ২৬ ফেব্রুয়ারি ভোরে মারা যায়।

এ ঘটনায় ২৬ ফেব্রুয়ারি বিপ্লবের বাবা বাদী হয়ে ২৮ জনকে আসামি করে শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আগে এ হত্যাকাণ্ডের ঘটনায় তিনজনকে আটক করে পুলিশ। মামলার পরে ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

আরও জনশক্তি রপ্তানিতে মালয়েশিয়ার সহযোগিতা চান রাষ্ট্রপতি

চাঁদ দেখা যায়নি, ১৪ ফেব্রুয়ারি শবে বরাত

হিজাব না পরায় ৯ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার অভিযোগে শিক্ষক বরখাস্ত

গত মাসে রেমিটেন্স এসেছে ২৯৭ কোটি ডলার

পঞ্চগড়ে তাপমাত্রা ৮.৭ ডিগ্রি, স্কুল বন্ধ

নির্বাচনে শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গ্রেভস, নতুন মুখ জাঙ্গো

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দলে ফিরলেন গ্রেভস, নতুন মুখ জাঙ্গো

দেরিতে হাসপাতালে যাওয়ায় বাড়ছে স্ট্রোকে মৃত্যুর হার

‘পোশাক শ্রমিকদের বকেয়া বেতন বৃহস্পতিবার সকালের মধ্যে পরিশোধ করা হবে’

লস এঞ্জেলেস-এ বাঙালি সংস্কৃতির দীপ্তি ছড়াচ্ছেন সৈয়দ এম হোসেন বাবু