Sunday , 2 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. ক্রীড়াঙ্গন
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. গাইবান্ধা
  14. গাজীপুর
  15. চট্রগ্রাম

কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ আটক স্বামী

প্রতিবেদক
Newsdesk
August 2, 2026 3:09 pm

অপরাধচিত্র প্রতিনিধি (গাজীপুর): গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে কারাকর্তৃপক্ষ।

২ আগস্ট রোববার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে এ ঘটনা ঘটে। আটককৃত ওই ব্যক্তির নাম রেজাউল করিম (২৮)।

তিনি গাজীপুর জেলার শ্রীপুর থানার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে।

কারাগার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী স্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আরপি চেক পোস্টে আসেন রেজাউল করিম। নিয়ম অনুযায়ী দর্শনার্থীদের দেহ তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হয় দায়িত্বরত কারারক্ষীদের। পরবর্তীতে তাকে নিবিড়ভাবে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে বিশেষভাবে লুকানো রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় রেজাউল করিমকে আটক করে আইনগত ব্যবস্থাগ্রহণের জন্য কোনাবাড়ী মেট্রো থানায় হস্তান্তর করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ইফতেখার হোসেন জানান, সকালে কারাগার থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরে ইয়াবা ট্যাবলেটসহ একজনকে কারারক্ষীরা সোপর্দ করেন। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজনীতি