Wednesday , 18 June 2025 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

চাঁদপুরে ২০ বস্তা সরকারি চালসহ গ্রাম পুলিশ আটক

প্রতিবেদক
Newsdesk
June 18, 2025 8:27 pm

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুরের হাজীগঞ্জে ২০ বস্তা সরকারি চালসহ স্বপন সাহা নামে গ্রাম পুলিশের এক সদস্যকে আটক করা হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে উপজেলার বড়কুল গ্রামের বসতঘর থেকে চালগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে স্বপন সাহা স্থানীয় লোকজনের কাছে সরকারি চাল বিক্রি করছেন। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজন বুধবার সকালে বসতঘরে গিয়ে সরকারি চালের বস্তা দেখতে পান। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হয়।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন ওই বাড়িতে গিয়ে স্বপন সাহার বসতঘরের ভিতরে ৫০ কেজি ওজনের ৯ বস্তা, ৩০ কেজি ওজনের ৫ বস্তা ও চালের ১২ খালি বস্তা দেখতে পান। এসময় ৬ বস্তা চাল বিক্রি করার কথা স্বীকার করেন স্বপন।

অভিযুক্ত স্বপন সাহা বলেন, ভিজিএফের চালগুলো আমি মানুষের কাছ থেকে কিনে রেখেছি। এখন আবার বিক্রি করে দিচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব বলেন, ‘ঈদে দুই হাজার ১২৮ টি ভিজিএফের কার্ড আসে। ১৬৮ কার্ডে ১৫০ কেজি করে দেওয়ার কথা রয়েছে। যা ইউনিয়ন পরিষদের সচিব, ইউপি সদস্য রশিদ ও গ্রাম পুলিশ স্বপন সাহা বিতরণ করেন।’

চেয়ারম্যান আরও বলেন, ‘স্বপনের সঙ্গে কথা হলে সে জানায়, আতপ চালের কারণে অনেকে খেতে চায় না। তাই বিক্রি করে দিছে। আর বিক্রি করা চালগুলো তিনি কিনেছেন। এখন ইউএনওর নির্দেশে চালগুলো জব্দ করা হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন বলেন, ‘চাল জব্দসহ অভিযুক্ত গ্রাম পুলিশের সদস্য স্বপন সাহাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে চাল ক্রয় করা ব্যাক্তির নাম বলতে পারেনি। কিন্তু কার কাছে সে চাল বিক্রি করেছে তা বলতে পারছেন।’

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, ‘এ ঘটনায় থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।’

 

 

 

 

 

 

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ভীতি প্রদর্শন, চাপ সৃষ্টি হলে পুরো আসনের ভোট বাতিল: ইসি

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৬৬৯

নেত্রকোণায় আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে তরুণের মৃত্যু

নিজের ভাষা-সংস্কৃতি রক্ষার মাধ্যমেই জাতি উন্নত জীবন পেতে পারে: প্রধানমন্ত্রী

বুবলীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৭ জন রিমান্ডে

বাংলাদেশি পর্যটকদের মাধ্যমে ভারত বিশাল লাভবান হয় : সাখাওয়াত হোসেন

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ কর্মকর্তা

কর্মবিরতিতে অচল এনবিআর, বিজিবি-পুলিশ মোতায়েন

বিএনপি ফ্যাঁসিবাদের পথে হাঁটছে: ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশে বক্তারা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার দিন পর দুই মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার