Saturday , 23 November 2024 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে: তারেক রহমান

প্রতিবেদক
Newsdesk
November 23, 2024 5:46 pm

নিজস্ব প্রতিবেদক :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি মনে করে এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সক্ষম হবে। তাহলেই একটি নিরপেক্ষ ও সত্যিকার নেতৃত্ব সংসদে গিয়ে একটি সুন্দর দেশ ঢেলে সাজাতে পারবে।

আজ শনিবার (২৩ নভেম্বর) দুপুরে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশে নির্বাচন যত দেরি হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে। যে স্বৈরাচার পতিত হয়েছে, তারা বসে নেই; তারা বিদেশি প্রভুদের নিয়ে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাই বিএনপি দ্রুত নির্বাচন প্রত্যাশা করে।

দেশের ষড়যন্ত্র মোকাবিলা, মানুষের অধিকারসহ সকল সমস্যা সমাধানে নির্বাচনের বিকল্প কিছু নেই বলে জানান তিনি।

 

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ