রবিবার , ১৪ জুলাই ২০২৪ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

জুয়ার আসরে পুলিশের অভিযান, নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

প্রতিবেদক
Newsdesk
জুলাই ১৪, ২০২৪ ৫:৩৪ অপরাহ্ণ


নেত্রকোণার প্রতিনিধি :

নেত্রকোণার কেন্দুয়ায় জুয়ার আসরে পুলিশ অভিযান চালানোর সময় গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে নিখোঁজের স্বজনেরা। এদিকে পুলিশ জানিয়েছে এই অভিযানে জুয়ার আসর থেকে ৮ জনকে আটক করা হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার কান্দিউড়া ইউনিয়নের তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে এই ঘটনা ঘটে। শনিবার বিকাল পৌনে ৫ টা নাগাদ নিখোঁজ ওই যুবককে উদ্ধার করা যায়নি।

নিখোঁজ হালিম মিয়া ( ৩৫) উপজেলার সান্দিকোনা ইউনিয়নের আব্দুল হামিদের ছেলে।

স্থানীয়রা, নিখোঁজ যুবকের পরিবারের সদস্য ও পুলিশ জানায়, তাম্বূলিপাড়া এলাকায় কৈজানি নদীতে ইঞ্জিন চালিত একটি নৌকায় জুয়ার আসর বসিয়ে বিভিন্ন এলাকার ২০ থেকে ২৫ জন লোক জুয়া খেলছিলো। পুলিশ খবর পেয়ে নৌকায় চড়ে

ওই জুয়ার আসরে অভিযান চালায়। এসময় জুয়ার আসরে থাকা লোকজন পুলিশের গ্রেপ্তার এড়াতে নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেয়া অন্যরা সাতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ হয় হালিম মিয়া। এসময় সেখান থেকে উপজেলার বিভিন্ন গ্রামের ৮ জনকে আটক করে পুলিশ।

এদিকে ঘটনার পর থেকে স্থানীয়রা ও নিখোঁজের স্বজনরা রাতভর হালিমকে উদ্ধারে তৎপরতা চালায়। পরে আজ সকালে উদ্ধার তৎপরতায় যোগ দেন কেন্দুয়ায় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা। দুপুরের দিকে তাদের সাথে যোগ দেন ময়মনসিংহ থেকে আসা একদল ডুবুরি।

শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে নিখোঁজের চাচাত ভাই রাজীব আহমেদ মুঠোফোনে ঘটনাস্থল থেকে বলেন, গতকাল নৌকায় পুলিশ অভিযান চালানোর সময় আমার ভাই হালিম মিয়া নদীতে ঝাপ দিয়ে নিখোঁজ হয়। আমরা খবর পেয়ে রাতে নদীতে তার খোঁজ করি।সকালে থানা পুলিশ ও ফায়ারসার্ভিসকে জানাই। ফায়ারসার্ভিসের লোকজন সকাল থেকে ভাইকে উদ্ধারে তৎপরতা চালালিয়েছে। দুপুর ১২ টার দিকে ময়মনসিংহ থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌছে উদ্ধারে নেমেছেন।

শনিবার বিকাল পৌনে ৫ টার দিকে কেন্দুয়ায় থানার পরিদর্শক ( তদন্ত) ওমর কাইয়ুম জানান, নদীতে নৌকায় জুয়ার আসরে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি দেখে নদীতে ঝাপ দিয়ে সাতরে কিছু লোক পালিয়ে যান। আমরা ৮ জনকে আটক করি। পরে তাদের বিরুদ্ধে থানায় জুয়া আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে সোপর্দ করা হয় । নিখোঁজ হালিম মিয়াকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা কাজ করছেন।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

সাংবিধানিক শূন্যতা তৈরির হটকারী সিদ্ধান্ত নেয়া ঠিক হবে না: ফখরুল

কলমাকান্দায় স্কুল ভবন নির্মাণে কোটি টাকার অনিয়ম, ঝুঁকিতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ

শিল্পাঞ্চল ছাড়া গ্যাসের লাইন নয় : নসরুল হামিদ

নির্বাচনে মাঠ প্রশাসনকে নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনাকে আর রাজনীতি করতে দেব না, শপথ নিতে হবে: মির্জা ফখরুল

মুরগি ও ডিমের দাম বেঁধে দিলো সরকার

ঈদযাত্রায় বাড়তি ভাড়া নিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

নেপালে আটক সিয়ামকে দেশে আনতে গ্রেপ্তারি পরোয়ানা

৫ আগস্টের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণাপত্র আদায় করা হবে : নাহিদ

হাছান-নওফেলসহ ১১৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা