Wednesday , 2 September 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি ও প্রকৃতি
  12. ক্রীড়াঙ্গন
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. গাইবান্ধা

টেকনাফে জামাল কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ দোকান ভস্মীভূত, আহত অন্তত ২০

প্রতিবেদক
Newsdesk
September 2, 2026 2:03 pm

জাফর আলম,কক্সবাজার:  কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা স্টেশনের জামাল কমপ্লেক্সে মঙ্গলবার (১ সেপ্টেম্বর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন ভিশন শোরুমসহ নিচতলা দ্বিতীয় তলার অন্তত ৮টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে এবং শোরুমের মালামাল সরিয়ে নিতে গিয়ে অন্তত ২০ জন স্থানীয় বাসিন্দা ব্যবসায়ী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে হ্নীলা স্টেশনের ব্যস্ততম জামাল কমপ্লেক্সে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা কমপ্লেক্সের নিচতলা থেকে ওপরের দিকে এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতার কারণে আশপাশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির দ্বিতীয় তলায় আব্দুল মালেক নামে এক ব্যবসায়ীর ওয়ালটন ও ভিশনের দুটি বড় শোরুম ছিল। অগ্নিকাণ্ডে শোরুম দুটির কোটি টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া কমপ্লেক্সটিতে থাকা একটি গ্রামীণ ব্যাংকের শাখা, রঙ ও হার্ডওয়্যার দোকানসহ নিচতলার ৮টি প্রতিষ্ঠান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।সংবাদ পেয়ে শুরুতেই টেকনাফ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীতে উখিয়া ফায়ার স্টেশন থেকে আরও একটি ইউনিট এসে তাদের সঙ্গে যোগ দেয়। ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয় জনতা ও ব্যবসায়ীদের যৌথ প্রচেষ্টায় রাত ১০টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কমপ্লেক্সের নিচতলায় ‘ছেহের মিয়ার রঙের দোকানে’ বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলার সময় শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে।
টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, “প্রাথমিকভাবে রঙের দোকান থেকেই আগুন ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের চেষ্টায় রাত ১০টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তদন্ত শেষে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং আর্থিক ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ জানা সম্ভব হবে।”

সর্বশেষ - অপরাধচিত্র বিশেষ

Share via
Copy link