সোমবার , ৯ সেপ্টেম্বর ২০২৪ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে কিশোর নিহত, গুলিবিদ্ধ ২

প্রতিবেদক
Newsdesk
সেপ্টেম্বর ৯, ২০২৪ ৭:৩১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে জয়ন্ত কুমার সিং জাম্বু (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। সোমবার ভোরে উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে এ ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের মহাদেব সিং, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বুসহ ১০-১২ জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ডিঙ্গাপাড়া ক্যাম্পের বিএসএফের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে ঘটনাস্থলেই জাম্বু নিহত হন। এ সময় গুলিবিদ্ধ হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যান।

ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী নিহত ও দুইজন গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ জানান, বিষয়টি জানার পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

১৭ হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি, দায়ীদের খুঁজছে তদন্ত কমিটি: প্রতিমন্ত্রী

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

হত্যার রাজনীতির মূলহোতা বিএনপি: কাদের

অবাধ-সুষ্ঠু-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা করা দরকার করবো: সিইসি

এবার ওবায়দুল কাদেরের বাড়িতে আগুন

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে ৩ জন নিহত, আহত ১৫

ভারতের সঙ্গে সুন্দর সম্পর্কে বাংলাদেশ লাভবান হচ্ছে: আব্দুল মোমেন

কোনো চাঁদাবাজ-সন্ত্রাসীদের সঙ্গে জোট করবে না জামায়াত : ড. শফিকুল ইসলাম মাসুদ

আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে: আসিফ মাহমুদ

প্রাকৃতিক সম্পদের ম্যাপ করা হবে: সাবের হোসেন চৌধুরী

নেত্রকোণায় সিএনজি চালকদের সড়ক অবরোধ, দুই ট্রাফিক পুলিশ প্রত্যাহার