Monday , 3 August 2026 |
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুমিল্লা
  9. কুষ্টিয়া
  10. কৃষি ও প্রকৃতি
  11. ক্রীড়াঙ্গন
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. গাইবান্ধা
  15. গাজীপুর

ত্রিশালে সরকারি আদেশ তোয়াক্কা না করে নদী দখল ও অবৈধ বহুতল ভবন নির্মাণের অভিযোগ

প্রতিবেদক
Newsdesk
August 3, 2026 10:59 am

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ত্রিশাল ভাটিপাড়া (ঋষি বাড়ি সংলগ্ন) মন্দির এলাকার সরকারি খাস জমি দখল এবং পৌর ভবন নির্মাণ নীতিমালা সম্পূর্ণ লঙ্ঘন করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় আবু সাইদ (ওরফে মুন্সী)-এর বিরুদ্ধে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, আবু সাইদ পৌরসভার তোয়াক্কা না করে ও নকশা বহির্ভূতভাবে রাস্তার সামনের অংশ বন্ধ রেখে গোপনে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, ভবন সংলগ্ন ঐতিহ্যবাহী সুতিয়া নদীর সরকারি খাস জায়গা অবৈধভাবে দখল করে গরুর টিনসেডসহ অন্যান্য স্থাপনা গড়ে তুলেছেন তিনি।
​অভিযোগ রয়েছে, ইতিপূর্বে সহকারী প্রকৌশলী গত ২৪/০৪/২০২৫ খ্রি. তারিখে অনুমোদনহীন অবৈধ নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দিয়ে নোটিশ প্রদান করেন। পরবর্তীতে ২৫/০৪/২০২৫ খ্রি. তারিখে সুতিয়া নদীর সরকারি জমি দখলের বিষয়টি উল্লেখ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল ইউনিয়ন ভূমি অফিস থেকে সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল বরাবর একটি লিখিত প্রতিবেদন প্রেরণ করা হয়।
​পরবর্তীতে ২৩/০৭/২০২৫ খ্রি. তারিখে ত্রিশাল পৌরসভার প্রশাসক জনাব আব্দুল্লাহ আল বাকিউল বারী স্বাক্ষরিত এক নোটিশে “পৌরসভার অনুমোদন বহির্ভূত অংশ অপসারণ ও নির্মাণ কাজ পুরোপুরি বন্ধ রাখার” নির্দেশনা দেওয়া হয়।
​কিন্তু পৌর প্রশাসন ও ভূমি প্রশাসনের একাধিক কারণ দর্শানো নোটিশ এবং নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আবু সাইদ ওরফে মুন্সী ক্ষমতার দাপট দেখিয়ে আইন অমান্য করে দ্রুত গতিতে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছেন। একের পর এক নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ চালু রাখায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও মন্দির কমিটির সদস্যরা। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়া ও নদীর জমি বেদখল হওয়ার কারণে চলাচলে ভোগান্তিসহ পরিবেশগত ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী।
​এ বিষয়ে দ্রুত হস্তক্ষেপ করে নদী ও সরকারি খাস জমি উদ্ধারসহ অবৈধ ভবন উচ্ছেদ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং ত্রিশাল পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।

সর্বশেষ - রাজনীতি