সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অপরাধচিত্র বিশেষ
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. খুলনা
  7. খেলাধুলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. জেলার খবর
  11. ঢাকা
  12. তথ্য-প্রযুক্তি
  13. প্রবাসের কথা
  14. বরিশাল
  15. বিনোদন

দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা: দুদক চেয়ারম্যান

প্রতিবেদক
Newsdesk
আগস্ট ১১, ২০২৫ ৯:১২ অপরাহ্ণ

জয়পুরহাট প্রতিনিধি :

দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি করে কেউ রক্ষা পাবেনা।

সোমবার সকাল ১০ টায় দুদক সমন্বিত জেলা কার্যালয় নওগাঁর সার্বিক তত্ত্বাবধানে জয়পুরহাট জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি যৌথভাবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই গণশুনানির আয়োজন করে।

‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ এই স্লোগানে জয়পুরহাট জেলার সুবিধাবঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শোনেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক।

গণশুনানিতে সভাপতি ও মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ আবদুল ওয়াহাব প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক রাজশাহী বিভাগীয় পরিচালক ফজলুল হক।

জয়পুরহাটের গণশুনানিতে সেবাগ্রহীতারা জয়পুরহাট সদর উপজেলার ৩৪টি সরকারি ও বেসরকারি দপ্তরের সেবা না পাওয়া বিষয়ে ৭৯টি অভিযোগ দায়ের করেন। এর মধ্যে ৬৭টি অভিযোগ আমলে নেওয়া হয়। অভিযোগ দায়ের করা দপ্তরগুলোর মধ্যে রয়েছে জেলা হাসপাতাল, ভূমি অফিস, বিআরটিএ, সমাজসেবা, সড়ক ও জনপদ বিভাগ, কৃষি বিপণন, পৌরসভা, এলজিইডি, গণপূর্ত বিভাগ, প্রকল্প বাস্তবায়ন অফিস, ইসলামি ফাউন্ডেশন, ইসলামি ব্যাংক জয়পুরহাট শাখা, পল্লী বিদ্যুৎ সমিতি, জীবনবীমা কর্পোরেশন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিএমডিএ, সাব রেজিস্ট্রার জয়পুরহাট সদর, জেলা পরিষদ, জেলা কারাগার, জয়পুরহাট থানা, প্রাণীসম্পদ বিভাগ, বম্বু ইউনিয়ন পরিষদ এবং জেলা প্রশাসকের কার্যালয়।

 

 

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

ইসরায়েলি হামলায় হুথিদের প্রধানমন্ত্রী নিহত

ঝটিকা মিছিল করলে আইনের ফুল ফোর্স অ্যাপ্লাই হবে: প্রেস সচিব

তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বুধবার

গাছ কাটা-সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো বিএসএফ

বছরে দুইবার সরকার পতনের কর্মসূচি দেয় বিএনপি: হানিফ

ঢাকা দক্ষিণে ৩৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা

বাংলাদেশ হাইকমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ভারত: পররাষ্ট্র উপদেষ্টা

রেলের ভাড়া কোনোভাবেই বাড়বে না: রেলমন্ত্রী

চীনের দেওয়া রোবোটিক হাত-পায়ে নতুন জীবন পেয়েছেন আহতরা: স্বাস্থ্য উপদেষ্টা

জাতীয় সংসদের চিফ হুইপ ও ৬ জন হুইপ নিয়োগ